নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!

কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার ছদ্মবেশ ধারণ করে সাধারণ নারীদের প্রতারণার ফাঁদে ফেলার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাউছার উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চার বছর আগে বিয়ের আশ্বাসে ঘটিয়েছিলেন সংসার, এরপর অন্য নারীর সাথে পালিয়ে গিয়ে এখন দিচ্ছেন প্রাণনাশের হুমকি! নিরুপায় ও নিঃস্ব হয়ে বিচার এবং নিরাপত্তার আকুতি জানিয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার শিকার এক ভুক্তভোগী নারী।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউছার উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব লক্ষীদিয়া গ্রামের (৮নং ওয়ার্ড, ৫নং চরঈশ্বর ইউপি) মোঃ খবির উদ্দিনের ছেলে। বর্তমানে সে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় অবস্থান করছে। অপরদিকে প্রতারণার শিকার ভুক্তভোগী মোসাঃ শাহীদা বেগম (৪০) বরগুনা জেলার আমতলী থানার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মোজাম্মেল মাষ্টারের মেয়ে, যিনি বর্তমানে ফতুল্লার মুসলিমনগর এলাকায় বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে একটি লঞ্চ ভ্রমণকালে শাহীদা বেগমের সাথে পরিচয় হয় কাউছার উদ্দিনের। পরিচয়ের সূত্রে কবিরাজি ব্যবসার আড়ালে থাকা কাউছার নিজের প্রতারণার ফাঁদ বিস্তার করে। বিভিন্ন কৌশল ও প্রলোভন দেখিয়ে একপর্যায়ে এক হুজুরের মাধ্যমে শাহীদাকে বিয়ে করে সে। এরপর ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা সংসার শুরু করেন।

দীর্ঘদিন সংসার করার পর গত ৩ মাস আগে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে অন্য এক নারীকে নিয়ে চম্পট দেয় কাউছার। এরপর থেকে শাহীদা বেগমের সাথে যাবতীয় যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয় সে। স্বামী হারিয়ে দিশেহারা শাহীদা বারবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৮৩৮২৫২৯৪৩) যোগাযোগের চেষ্টা করলে কাউছার তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ফোন কেটে দেয়।

ভুক্তভোগী জানতে পারেন, কাউছার এখন অন্য এক অজ্ঞাত নারীকে নিয়ে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় নতুন করে আস্তানা গেড়েছে।

আইনের আশ্রয় নিয়ে ভুক্তভোগী নারী বলেন, কাউছার মূলত কবিরাজের ছদ্মবেশে এক ভয়ংকর নারীলোভী ও প্রতারক। সে সহজ-সরল নারীদের ফুসলিয়ে নিঃস্ব করাই তার পেশা।

ভুক্তভোগী শাহীদা বেগম থানায় অভিযোগ দায়েরের পর কান্নায় ভেঙে পড়ে আকুল কণ্ঠে নিজের কষ্টের কথা তুলে ধরে বলেন, আমি তো তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সে একজন সাধারণ মানুষ, কবিরাজি করে সংসার চালাবে, আমরা সুখে-শান্তিতে থাকব। কিন্তু আমি জানতাম না যে কবিরাজের পোশাকের আড়ালে সে একটা দানব ও প্রতারক! ধর্মের দোহাই দিয়ে, হুজুর ডেকে আমাকে বিয়ে করে সংসার করল, আর আজ আমাকে নিঃস্ব করে অন্য আরেকটা মেয়ের জীবন ধ্বংস করতে পালিয়ে গেল!

তিনটা মাস ধরে আমি না খেয়ে, কেঁদে কেঁদে দিন পার করছি। যখনই তাকে ফোন দিয়ে একটু আশ্রয়ের আকুতি জানাই, তখনই সে আমাকে খুন করে ফেলার হুমকি দেয়! বলে বেশি বাড়াবাড়ি করলে তোকে শেষ করে দেব। আমি আজ সমাজের কাছে, পুলিশের কাছে বিচার চাই। আমার মতো আর কোনো নারীর জীবন যেন এই প্রতারক কাউছারের হাতে ছারখার না হয়। আমি আমার অধিকার ও দৃষ্টান্তমূলক বিচার চাই!

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!