মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!

ষ্টাফ রিপোর্টার: ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার ছদ্মবেশ ধারণ করে সাধারণ নারীদের প্রতারণার ফাঁদে ফেলার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাউছার উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চার বছর আগে বিয়ের আশ্বাসে ঘটিয়েছিলেন সংসার, এরপর অন্য নারীর সাথে পালিয়ে গিয়ে এখন দিচ্ছেন প্রাণনাশের হুমকি! নিরুপায় ও নিঃস্ব হয়ে বিচার এবং নিরাপত্তার আকুতি জানিয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত […]
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন নামে এক ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন […]
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁয়ের এই দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লীও ঘুরে দেখেন। সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূত […]
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে, দলও বিব্রত হয়েছে।’
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি

নিজস্ব প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের পাঁচটি উপজেলায় ১৬৭টি পূজামণ্ডপে নজরদারি জোরদার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধী, কিশোর অপরাধী ও অপরাধী চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সংস্থাটির জেলা দল।সোমবার (১৯ অক্টোবর) সিআইডি শেরপুর জেলা কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জেলার গুরুত্বপূর্ণ […]
