নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
 শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে সতর্কতা
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা

ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যসস্তাপুর ও শিবু মার্কেট এলাকায় মাদকের রমরমা বাণিজ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজনৈতিক পালাবদল ঘটলেও এলাকার পুরোনো অপরাধ সিন্ডিকেট ও মাদক নেটওয়ার্কের মূলে কোনো আঁচড় পড়েনি। বরং নতুন পরিচয়ে আগের মতোই বহাল তবিয়তে চলছে মাদক ব্যবসা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, খসরু ও মজিবর নামক আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এলাকায় মাদকের এই স্বর্গরাজ্য গড়ে উঠেছে।

 

অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত রাজনৈতিক নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই মজিবর ও খসরু। সে সময় থেকেই ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে একক আধিপত্য বজায় রেখেছিলেন তাঁরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকাবাসী আশা করেছিল অপরাধের এই সাম্রাজ্যের পতন ঘটবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং রাজনৈতিক পালাবদলের পর বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় আগের চেয়েও বেশি বেপরোয়া হয়ে উঠেছে মজিবর ও খসরু।

 

স্থানীয়দের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, খসরুর ভাগনে পরিচয়ে নাদিম এবং তাঁর শ্যালক সোহেলসহ একটি চক্র সরাসরি মাঠে নেমে মাদক বাণিজ্য পরিচালনা করছে। একাধিক খুচরা বিক্রেতা ও এজেন্টের মাধ্যমে সস্তাপুর ও শিবু মার্কেটের অলিগলিতে এখন হাতের নাগালেই মিলছে ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্য। আবাসিক এলাকায় প্রকাশ্যে এমন অবৈধ কারবার চললেও ভয়ে মুখ খুলতে সাহস পান না সাধারণ মানুষ।

 

ফতুল্লার জনবহুল এই এলাকায় মাদকের অবাধ বিস্তার কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে না, বরং তা এলাকার উঠতি তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অভিভাবকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এই আশঙ্কায়, তাঁদের সন্তানরা সহজেই মাদকের ভয়াল গ্রাসে জড়িয়ে পড়ছে। সচেতন মহলের মতে, বর্তমান তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এই নেটওয়ার্কের শেকড় উপড়ে ফেলা অত্যন্ত জরুরি।

 

অতীতে রাজনৈতিক পরিচয় ও পেশিশক্তির জোরে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও বহাল থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। মজিবর ও খসরুর রাজনৈতিক সাইনবোর্ড বদলে গেলেও অপরাধের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ।

 

মাদকের এই বিষাক্ত জাল ছিন্ন করতে অবিলম্বে যৌথ অভিযান পরিচালনা করে মাদকের মূল সরবরাহকারী ও গডফাদারদের চিহ্নিত করে মাদকের কালো হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ফতুল্লার সস্তাপুর ও শিবু মার্কেটবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!