গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন কল্পে কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নীতিমালা অনুপাতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
পদাধিকার বলে সদস্য সচিব করা হয় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন সিকদারকে। সভাপতি ও সহ-সভাপতি এই দুটি পদের মধ্যে নির্বাচন হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন আবুল খায়ের ও সহ-সভাপতি পদে নির্বাচিত হন মো: মনির হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য পদে নির্বাচিতরা হলেন- মোসাম্মৎ রূপামনি, আনোয়ার হোসেন, মাহিনুর, ইয়াসমিন আক্তার, মোতালিব হোসেন, তাজুল ইসলাম, মোঃ আব্দুল বাতেন ও শরিফুল ইসলাম।
কমিটি গঠনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কমিটির সহ-সভাপতি মো: মনির হোসেন বলেন, একটি দায়িত্ব পাওয়ার চেয়ে দায়িত্ব পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি আশাবাদী আমার উপর অর্পিত যে দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও মান রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাবো। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আর যাহারা আমাকে নির্বাচিত করতে সমর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




