নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
 শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে সতর্কতা
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
Next
Prev
প্রচ্ছদ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের

পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

কর্মরত সাংবাদিকের উৎসাহ উদ্দীপনা ও উপস্থিতির মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের পথচলা শুরু হলো। রবিবার ( ১লা নভেম্বর ) বাদ আসর ফতুল্লাস্থ আমির সুপার মার্কেটের ২য় তলায় প্রিয় ন্রাায়ণগঞ্জ.কমের কার্যালয়ে আলোচনা ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রিয় নারায়ণগঞ্জ.কমের সম্পাদক এম.রফিকুল্লাহ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.শহীদুল্লাহ রাসেল, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন,বিডি নিউজ আই২৪.কমের সাব এডিটর মো.জাহাঙ্গীর হোসেন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু,যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুজন,বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক,জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হাজী জসিম আলী,তাতীদল নেতা মোহাম্মদ হোসেন,দৈনিক সংবাদ চর্চার ফটো সাংবাদিক মোস্তাক আহমেদ সুমন,জাগো নারায়ণগঞ্জ২৪.কমের ভ্রাম্যমান প্রতিনিধি এআর পারভেজ,ফটো সাংবাদিক গাফফার লিটনসহ বিভিন্ন রাজনৈদিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু বলেন, রাষ্ট্র গঠনে যে ৪টি স্তম্ভ তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিক। একটি আধুনিক রাষ্ট্র বিনির্মানে যাদের ভুমিকা অপরিসীম। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকের উপর শুরু বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার ভীতি। দেশের বিভিন্নস্থানে মব সৃষ্টির মাধ্যমে কয়েকজন সাংবাদিকও হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন যা খুবই দুঃখজনক। আসলে মামলা-হামলা কিংবা নির্যাতনের মাধ্যমে কখনও সাংবাদিকদেরকে দমিয়ে রাখতে পারেনি অপরাধীচক্ররা। যা ভবিষ্যতেও পারবেনা।

তিনি বলেন,প্রিয় নারায়ণগঞ্জ.কমের পথচলা অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। কারন এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক। এ প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ বাসীর কল্যানে নিবেদিত প্রান হিসেবেই কাজ করবে এটাই আমার প্রত্যাশা। অসহায় মানুষগুলোর কল্যানে যেন প্রিয় নারায়ণগঞ্জ.কম সর্বদা নিয়োজিত রাখে সেদিকে নজর দিয়ে এ প্রতিষ্ঠানটি সফল হবে এটা আমার কামনা।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন,সমাজের বিভিন্নস্থানে যে সকল অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার সঠিক তথ্য উদঘাটনের মাধ্যমে তা পত্রিকা কিংবা অনলাইন পোর্টালে প্রকাশ করাটা সাংবাদিকের দ্বায়িত্ব। আর সেই দ্বায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাংবাদিকদেরকে রোষানলে পড়তে হচ্ছে অহরহ। তবে সকল প্রকার ভয়ভীতি ও বাধাকে উপেক্ষা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। প্রিয় নারায়ণগঞ্জ.কম বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে একটি প্রিয় গনমাধ্যমে রুপ নিবে এটা আমার এবং আমাদের প্রত্যাশা। আমি প্রিয় নারায়ণগঞ্জ.কমের সফলতা কামনা করছি।

আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে প্রিয় নারায়ণগঞ্জ.কমের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!