ষ্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন জেলায় ভুয়া বাদী তৈরি করে, মানবপাচারের ভুয়া মামলা,নারী ধর্ষণের ভুয়া পিটিশন মামলা দিয়ে পুরুষদের বাড়ি ছাড়া করে জায়গা-জমি দখল চক্রের মুল হোতা শাহালম ওরফে সাহেব আলী ও শাকেরুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এই ঝাড়ু ও জুতা মিছিল করেন ভুক্তভোগীরা। শনিবার (৭ নভেম্বর ) সকালে ফতুল্লার পিলকুনীতে এ ঝাড়ু মিছিল করেন তারা।
এ সময় ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তদন্তের মাধ্যমে এই চক্রের বিরুদ্ধে আইনি বিচারের দাবী জানান। সেই সাথে এই চক্রের হাত থেকে জায়গায-জমি রক্ষা সহ এই চক্রের ভুয়া মামলার আগ্রাসনের শিকার অগুনিত পরিবারের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা,ভুয়া মামলাবাজ চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় তারা জানান ফতুল্লার নন্দলালপুর এলাকার শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবির মিলে একটি ভুয়া মামলাবাজ চক্র গড়ে তুলেছেন। দেশের বিভিন্ন আদালতে ভুয়া বাদী সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জায়গা জমি দখলের অভিনব কায়দায় দখলবাজি চালিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি গনমাধ্যমে এদের বিরুদ্ধে সংবাদ প্রচারিত হয়েছে। অনেক পরিবারকে তারা এই ভুয়া মামলা দিয়ে হয়রানি করে নিশ্ব করে তাদের জায়গা জমি দখল করেছে চক্রটি।
এমনই একজন ভুক্তভোগী ছিলেন ফতুল্লার পিলকুনী এলাকার পল্লী চিকিৎসক জমির আলী, যিনি নিজের জায়গা-জমি বাঁচাতে গিয়ে এই মামলাবাজ সিন্ডিকেটের আগ্রাসনের শিকার হয়ে,মানবপাচারের মিথ্যা মামলায় কারাভোগ করে করুন ভাবে মারা যান।
মানবপাচারের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে জমির আলীর ভাই আমির আলীকে, আসামি করা হয়েছে,ভাতিজা মহসিন আলী, মনির হোসেনকেও, ভুক্তভোগীরা জানান এভাবেই দেশের বিভিন্ন আদালতে ভুয়া কাহিনী,ও ভুয়া বাদী সাজিয়ে পিটিশন মামলা দিয়ে হয়রানি করে নিরিহ মানুষের জায়গা জমি দখল করে এই চক্র।
এই চক্রের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




