নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১

ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নতুন মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করেছে পুলিশ। এ মামলায় শিবু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কাঠেরপুল থেকে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মামলাটি করেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একই থানার এসআই মিলন ফকির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। বুধবার ভোরে রেকর্ড হওয়া ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার ছয়জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

নতুন মামলার এজাহার অনুযায়ী, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার সকাল পৌনে ১০টার দিকে আশপাশের বিভিন্ন কারখানার প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক কাঠেরপুল থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন, পুলিশ ও শিল্প পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।

এজাহারে বলা হয়, বিক্ষোভকারীদের একাংশ সড়কে টায়ারসহ বিভিন্ন সামগ্রীতে আগুন দেন। পরে তাঁদের একাংশ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ করতে এগোলে পুলিশ বাধা দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন যানবাহনের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এজাহারে দেওয়া হিসাব অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্প পুলিশ ২০৩টি লং শেল, ৪৪টি শর্ট শেল, ২৪টি সাউন্ড গ্রেনেড, দুটি কালার স্মোক গ্রেনেড ও পাঁচটি টিয়ার গ্যাস ব্যবহার করে। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ও অর্থায়ন এবং পরিকল্পিত নাশকতার চেষ্টার অভিযোগ আনা হয়েছে এজাহারে। মামলায় নাম থাকা আসামিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ ও শাহাদাত হোসেন সেন্টু, জেলা ছাত্রলীগের সহসভাপতি টিপু সুলতান, যুবলীগ নেতা আজমত আলী, মোফাজ্জল হোসেন চুন্নু ও ওয়াসিম, আওয়ামী লীগ নেতা মজিবর এবং ছাত্রলীগ নেতা সোহাগ ও সেলিম।

এ ছাড়া এজাহারে মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, রঞ্জিত মণ্ডল, ইব্রাহীম চেঙ্গীস ওরফে চেঙ্গীস খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, নাজিম উদ্দীন সরদার, আবু শরিফুল হক, শামীম, ইমরান হোসেন শুভ ওরফে চান শুভ, আল আমিন কবির, জাকারিয়া জাকির ওরফে জাকির মেম্বার, রতন, রাকিব ও রাজ্জাকের নাম রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের সহায়তায় শিবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!