নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
Next
Prev
প্রচ্ছদ
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?

আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

এবার বিরিয়ানির দোকানীকে “ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” বলে আলোচনায় এলেন জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেন। বিতর্কিত এ হোসেনের বিতর্কিত কর্মকান্ডে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা না ফলে হোসেনের অত্যাচারের মাত্রা যেন দিনের পর দিন বেড়েই চলছে। এরআগে নরসিংপুর এলাকায় রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চাদাঁর দাবীতে হামলা-ভাংচুর-লুটপাট ও গুলি বর্ষনেরও অভিযোগ রয়েছে এ হোসেনের বিরুদ্ধে। তবে স্থানীয়দের দাবী, আসলেই কি মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেনের কাছে অস্ত্র রয়েছে ? তবে সেটা বৈধ নাকি অবৈধ। আর তার কাছে থাকা অস্ত্রটির বিষয়ে পুলিশ প্রশাসনও কেন ব্যবস্থা নিচ্ছেনা এটা নিয়েও আলোচনা-সমালোচনার দানা বেধেছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায়, একটি সাধারন পরিবারের ছেলে এইচ.এম.হোসেন । ২৪’র ৫ আগষ্ট পরবর্তী জিরো থেকে হিরো বনে যাওয়ার মুল চালিকাশক্তি ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিশ্বস্ত সৈনিক হিসেবে। জাকির খানের সান্নিধ্যে থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে জিরো এইচ.এম.হোসেন এখন হিরোর কাতারে। আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া,নিরীহ মানুষের জমি দখলে ভুমিদস্যুদের সহযোগিতা করা,চাদাঁবাজি করাসহ এমন কোন কর্মকান্ড নেই নরসিংপুরের আশপাশে যাতে এইচ.এম.হোসেনের হাত নেই।

সর্বশেষ চাদাঁর দাবীতে রুবেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাংচুর এবং গুলি বর্ষনেরও অভিযোগ উঠেছিল এইচ.এম.হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হলেও গ্রেফতার হতে হয়নি এইচ.এম.হোসেন কে। কারন ছিল সে বিএনপির অঙ্গসংগঠন মৎস্যজীবি দলের জেলা কমিটির সভাপতি এবং জাকির খানের আস্থাভাজন বলে।

মঙ্গলবার শহরের মাসদাইর বাজার এলাকায় আল্লাহর দান বিরিয়ানির দোকানে গিয়ে দোকান মালিককে “ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” উচ্চারিত শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে দেখা দেয় জল্পনা-কল্পনা। ব্যবসায়ী রুবেলের বাড়িতে গুলি এবং বিভিন্ন অপকর্মের কারনে স্থানীয়দের মাঝে সমালোচিত মোহাম্মদ হোসেনের কাছে আসলেই কি অস্ত্র রয়েছে যেটার ভয় দেখিয়ে সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে এইচ.এম.হোসেন । আর যদি তার কাছে অস্ত্র থেকে থাকে তাহলে সেটা বৈধ নাকি অবৈধ ? তাহলে পুলিশই কেন অস্ত্রধারী এ মৎস্যজীবিদল নেতা এইচ.এম.হোসেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেনা এমনটাই প্রশ্ন স্থানীয়দের।

এ বিষয়ে জানতে জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৮৭৪-০০০০@@) একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!