নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
Next
Prev
প্রচ্ছদ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক

লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লার ভাই মনির হোসেন মনা এবং তার সহযোগি ইব্রাহিমকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে মনা ও ইব্রাহিমকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করার ফলে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী নিশ্চিত করেছেন যে ,মনা ও ইব্রাহিমকে পুলিশ সুপারের নির্দেশে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রবেশগেটের তালা পরিবর্তন ও ভক্তদের প্রবেশ বন্ধ করে দেয় নিট কনসার্ন গ্রুপ।
মন্দিরের প্রবেশগেটের তালা পরিবর্তন ও ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে মন্দির কমিটি। এতে মন্দিরের নিয়মিত পূজার্চনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কমিটির নেতারা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মন্দিরের প্রবেশগেটের আগের তালা সরিয়ে নতুন তালা লাগানো হয়েছে। বাইরে থেকে লোকজন এনে মন্দিরের ভেতরে ভাঙচুর চালানো হয়। পরে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় নীট কনসার্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট মনির হোসেন মোল্লা ও মুস্তাফিজ নামের দুজন জড়িত বলে দাবি করেন তিনি।
অ্যাডভোকেট তরুণ লাল বেগী বলেন, শত বছরের পুরোনো এই মন্দিরে ২০১২ সাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মিত পূজার্চনা হয়ে আসছিল। এরপর থেকে পূজার্চনায় বিভিন্নভাবে বাধা দেওয়া শুরু হয়। একপর্যায়ে দুর্গাপূজা, কালীপূজা ও লক্ষ্মীপূজা ছাড়া অন্য সময় পূজার অনুমতি দেওয়া হতো না।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করা হয়। পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের উদ্যোগে প্রশাসনিক হস্তক্ষেপে মন্দিরে নিয়মিত পূজার্চনা চালুর ব্যবস্থা করা হয়। বিজয়া দশমীর দিন থেকে মন্দির নিয়মিত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মন্দিরের প্রবেশগেটের চাবি মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের নিরাপত্তাকর্মীদের কাছে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, প্রশাসনের নির্ধারিত সেই ব্যবস্থার বাইরে গিয়ে নতুন তালা লাগিয়ে মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপূজার জন্য ব্যবহৃত কক্ষটিও বন্ধ রাখা হয়েছে। ফলে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন না এবং নিয়মিত পূজার্চনা ব্যাহত হচ্ছে।
এর আগে মন্দিরের জমি-সংক্রান্ত বিরোধ নিরসনে গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
ওই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন মন্দিরের জমি ও দখলসংক্রান্ত সমস্যার সমাধান এবং মন্দির দখলমুক্ত করার দাবিতে প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দিয়েছিল মন্দির কমিটি।
বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে জানানো হলে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মন্দিরে যান। এরপর মন্দিরের প্রবেশগেটের চাবি মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং নীট কনসার্ন কর্তৃপক্ষকে সতর্ক করা হয় বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!