নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২
রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার মারা যায় আফরিন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসাধীন থাকার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

এঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোন–জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিৎসার খরচ বহন করতে না পারায় তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!