নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২
রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নায়েম খান ওরফে নাঈম খান হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

নিহত নায়েম খানের বড় মেয়ে ও মামলার বাদী হীরা আক্তারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন ও মনির হোসেন, ছোট বোন মিনু বেগম ও আতর বানু, ভাগিনা দুলাল, বাদীর ছোট বোন পান্না, প্রতিবেশী পারভেজসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে মামলার বাদী হীরা আক্তার অভিযোগ করেন, শিমরাইল উত্তরপাড়া এলাকায় প্রায় ৩০০ বছরের পুরোনো তাঁদের পৈতৃক রাস্তা বন্ধ করে দেন প্রতিবেশী মো. হোসেন। এতে তাঁদের পরিবারসহ ১৯টি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি থানা–পুলিশ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত জানানো হলেও কোনো সমাধান হয়নি। কিছুদিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধের কাজও বন্ধ করে দেয়। এ নিয়ে মো. হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।

হীরা আক্তার বলেন, গত ৭ নভেম্বর শনিবার দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা নিয়ে বিরোধের জেরে তাঁর বাবা নায়েম খানের ওপর হামলা চালান মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল হোসেন, স্ত্রী মায়া আক্তারসহ কয়েকজন। তাঁরা তাঁর বাবাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল হোসেন ও স্ত্রী মায়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মানববন্ধন থেকে সিহতের স্বজনেরা আসামিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!