ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার ( ১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন (৩৪) দড়িকান্তি এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে।
নারায়নগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রোববার ( ১৫) নভেম্বর ডিবি (খ) এর একটি টিম রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে বিপুল পরিমান (১ হাজার পিস) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক সম্রাট ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মাদক ব্যবসা করে আসছিল। ভবিষ্যতে এরকম মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।




