নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন,
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও রংপুর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই – আইনমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২
রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, রনির পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রনির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনকে আটক করে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান রাকিবুল ইসলাম। তাঁর দাবি, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!