নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন,
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও রংপুর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই – আইনমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!

ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় মৌখিক চুক্তিতে দোকান ভাড়া নিয়ে উল্টো দোকানঘরটি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার আবুল কালাম ও তার ছেলে অনিকের বিরুদ্ধে। এ বিষয়ে পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের পর বিপাকে পড়েছেন দোকানের মালিক মৃত. আলী আকবরের স্ত্রী মহিতুন নেছা ও তার পরিবারের সদস্যরা। পিতা-পুত্রের অব্যাহত হুমকীতে পুরো পরিবার নিয়ে শংকায় দিনানিপাত করছেন ভুক্তভোগী মহিতুন নেছা।

থানায় লিখিত অভিযানে মৃত.আলী আকবরের স্ত্রী মহিতুন নেছা উল্লেখ করেন যে,  গত ৫ বছর পূর্বে মফিজউদ্দিনের ছেলে আবুল কালাম আমার নিকট হইতে আমার দোকানটি মাসিক ৯ হাজার টাকায় ভাড়া নেয়। কিন্তু বিবাদী আমাকে কোন অগ্রিম টাকা দেয় নাই কিংবা আমিও কোন দোকানের অগ্রিম টাকা গ্রহণ করি নাই। ১নং বিবাদী আবুল কালামের সাথে আমার ২ বছরের জন্য দোকান ভাড়ার মৌখিক চুক্তি হয়। বর্তমানে উক্ত দোকান আমার নিজ প্রয়োজন হওয়ায় গত ২ মাস পূর্বে আমি ১নং বিবাদী আবুল কালামকে আমার দোকান ছাড়িয়া দিতে বলি। কিন্তু আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমার দোকান ছাড়িয়া না দিয়া টালবাহানা করিয়া আমাকে ঘুরাইনো সহ উল্টো আমার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। আমি বিবাদীদ্বয়কে কিসের টাকা দিব মর্মে জানাইলে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে বহুবার স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছি। তার ধারাবাহিকতায়  ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় আমি আমার উক্ত দোকানে গিয়ে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয়কে আমায় দোকান খালি করিয়া দিতে বলিলে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত মারধর করিতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদীদ্বয় আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, আমরা তোর দোকান ছাড়িব না। তুই যদি আমাদেরকে দোকান ছাড়িয়া যাইতে বলিস কিংবা এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস তাহা হইলে আজ হোক কিংবা কাল হোক তোকে সহ তোর ছেলেদেরফে জীবনে শেষ করিয়া ফেলাইবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিবাদীদ্বয় এরূপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাসীদ্বয় আমার দোকান আত্মসাৎ করার চেষ্টা করিতেছে।

অভিযোগকারিনী বলেন, আবুল কালাম ও তার ছেলে অনিক তাদের বাহিনী নিয়ে আমার পরিবারকে অব্যাহত হুমকীর মুখে রেখেছে। তারা শুধু আমার দোকানই নয় একাধিক দোকানকে তাদের কজ্বায় রেখে প্রতিদিন সেখান থেকে ভাড়া আদায় করে নিয়ে যাচ্ছে। আবুল কালাম নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় অবস্থিত পুরো বাজারটিত অবস্থানকারী প্রতিটি দোকানীকে চাপের মুখে রেখেছেন।

তিনি আরও বলেন,এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কোন সুরাহা না পাওয়া আমি ফতুল্লা মডেল থানায় আবুল কালাম ও তার ছেলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করলেও এখনও কোন সুবিচার পাইনি। পুলিশকে বললেও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সেখানে যায়নি এবং অভিযুক্তদের সাথে বসে বিষয়টির সুরাহা করার কোন ব্যবস্থা নেয়নি। আমি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি তিনি যেন দ্রুত সময়ে মধ্যে বিবাদীদ্বয়দেরকে থানায় ডেকে এনে এর একটি সুষ্ঠ প্রতিকার করে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!