ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকায় চাদাঁর দাবীতে এক রাজমিস্ত্রিকে মারধর এবং তার কাছে থাকা শ্রমিকের ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সিমান্তগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী রাজমিস্ত্রি জিয়াবুল শিকদার ফতুল্লা মডেল থানায় সিমান্তগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মো.সিদ্দিক শিকদারের ছেলে জিয়াবুল শিকদার উল্লেখ করেন যে,বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজী সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাইয়া আসিতেছে। আমি নারায়ণগঞ্জ জেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। যাহার রেজিঃ নং- ৪৫২৮। এছাড়াও আমি রাজমিস্ত্রি ও রড মিস্ত্রি হিসেবে বিভিন্ন বাড়ীর কাজ করিয়া আসিতেছি। এলাকার মৃত.আলমগীরের ছেলে সিমান্ত, ফজলুর ছেলে জামাল,রমজান ফকিরের ছেলে অভি, চুন্নুর ছেলে সাগর,রহমান হাজীর ছেলে হাবু, শেখ আলী আকবরের ছেলে মাহাবুব এবং মিহিরগং গত দেড় মাস যাবৎ আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী দাওয়া করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া আসছে। আমি বিবাদীগণদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া যায় এবং আমাকে কোন কাজ কর্ম করিতে দিবেনা মর্মে হুমকি ধামকি প্রদান করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর দেড়টায় আমি আমার অধীনে কাজ করা শ্রমিকদের বেতনের ১ লক্ষ টাকা নিয়া যাওয়ার সময় উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমাকে গলাচিপা নতুন মসজিদ সংলগ্ন শাহিন ভাইয়ের গল্লিতে পাইয়া আমার পথরোধ করে তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে বলে। আমি বিবাদীগণদেরকে চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে উক্ত ১ হইতে ৭নং বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা চাপাতি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারিলে উক্ত কোপ লক্ষ্যভ্রষ্ট হইয়া আমার বাম হাতের বাহুতে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। আমি মাটিতে লুটাইয়া পরিলে ২ হইতে ৭নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা লোহার রড ও কাঠের ডাশা দ্বারা এলোপাথারী ভাবে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ২নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাত দ্বারা আমার গলা চাপিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। ৩ ও ৪নং বিবাদীদ্বয় আমার বুকে ও তলপেটে কিল, ঘুষি ও লাথি মারিতে থাকে। ৫, ৬ ও ৭নং বিবাদীগণ আমাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমার সাথে থাকা লেবার শ্রমিকদের ১ লক্ষ টাকা জোর পূর্বক নিয়া যায়। এমতাবস্থায় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে দেখিয়া উক্ত ১ হইতে ৭নং বিবাদীগণ আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি আমাদেরকে আরও ৪ লক্ষ টাকা না দিস কিংবা এই ঘটনার বিষয়ে কোন প্রকার আইনের আশ্রয় নিস তাহা হইলে আজ হোক কিংবা কাল হোক তোকে যেখানে পাইবো জীবনে শেষ করিয়া ফেলাইবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। অতঃপর লোকজন আমার অবস্থা গুরুত্বর দেখিয়া আমাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া চিকিৎসা গ্রহণ করি।
এ বিষয়ে স্থানীয়রা জানান,সিমান্ত হচ্ছে গলাচিপা বোয়ালিয়া খালে র্যাবের উপর হামলার অন্যতম আসামী। এবং হাবু,মাহাবুব ও মিহির হচ্ছে নারায়ণগঞ্জের ভাইজান খ্যাত আজমেরী ওসমানের অন্যতম দোসর। বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে এ তিন গুনধর মাসদাইর ও গলাচিপা জুড়ে মাদক বিক্রি,চাদাঁবাজিসহ নানাপ্রকার অপরাধ করে বেড়াতো যা বর্তমানেও বিদ্যমান রেখেছে। এ তিন গুনধরের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলে কিছু বলতে সাহস পায়না। কারন তারা বর্তমানে স্থানীয় কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে নানা প্রকার অপরাধকর্ম করে যাচ্ছে। তারা আরও জানান,এ তিনজনের নেতৃত্বে ও নির্দেশে সিমান্ত-অভিগংরা অথ্যাধিক বেপরোয়া হয়ে উঠেছে। এদের সাহসের কারনেই সিমান্ত তার বাহিনীর সদস্যদের নিয়ে র্যাবের উপর হামলা চালিয়েছিল।
মাসদাইর ও গলাচিপা এলাকার স্থানীয় বাসিন্দারা আজমেরী ওসমানের সহযোগি বহু অপকর্মের হোতা হাবু,মাহাবুব ও মিহির এবং তাদের সঙ্গী সিমান্ত অভিগংদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানা পুলিশ সদয় হস্তক্ষেপ কামনা করেন।




