নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ২৫ জন, মাদক মামলার আসামি একজন, পরোয়ানাভুক্ত আসামি দুজন এবং চুরি মামলার আসামি একজন রয়েছেন।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রেপ্তার ২৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




