নারায়ণগঞ্জ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নাশকতা মামলায় আইভি কারাগারে
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২
গ্যাসের চাপ না থাকায় থমকে গেছে রূপগঞ্জে কারখানার চাকা
ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত
গ্যাস সরবরাহ ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ছানাউল্লাহ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
আরও এক সপ্তাহ চলতে পারে গ্যাস-বিদ্যুতের সংকট
সোনারগাঁয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেললো ভূমিদস্যু জাহের মোল্লা গং
ফতুল্লায় ব্যবসায়ীর ওপর হামলা, ছুরিকাঘাত ও গুলি বর্ষণের অভিযোগ
কাঁচপুরে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া।
বন্দরে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
( ফলোআপ )তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও ও রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি: পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ,
ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সরকারী খাল দখলে আড়গাড়া,প্রতিবাদ করায় মারধর ও হুমকী!
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত

প্রকাশিতঃ

গান গেয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন নীলা দেওয়ান (৪৫) নামের এক বাউল শিল্পী। তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নগদ টাকা, মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোররাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত নীলা দেওয়ান সস্তাপুর এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম সেকান্দার আলী।

নীলা দেওয়ানের ভাষ্য, পঞ্চবটির আকবর সরকার ও সোহেল দেওয়ানের যৌথ মালিকানাধীন একটি বাউল গানের ক্লাবে গান শেষে ভোররাতে ইজিবাইকে করে একাই বাড়ি ফিরছিলেন তিনি। সস্তাপুর এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি ইজিবাইকটির গতিরোধ করেন।

এরপর তাঁদের একজন লোহার পাইপ দিয়ে তাঁর হাতে আঘাত করে হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগটি রক্ষার চেষ্টা করলে অপর ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে সড়কে অচেতন হয়ে পড়ে যান তিনি। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

নীলা দেওয়ান বলেন, সারারাত গান গেয়ে পাওয়া পুরস্কারের ৩ হাজার টাকা, একটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ ব্যাগটিতে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

ইজিবাইকচালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত নীলাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সুস্থ হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!