নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১ মে) বিকাল ৩ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন-মোসা: এমিলি (৪৫), মোঃ নুরুজ্জামান( ৬০), সাহিদা (৪০), সাদিয়া আক্তার (৩৫) , রতœা ( ৩৩) ও শিলা (২২)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যার বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মোসা: এমিলি (৪০) বাদী হয়ে রতন পিতা:মৃত নুরুল ইসলাম, মোঃ শামীম পিতা মৃত ইব্রাহিম খান, মোঃ ইউনুস পিতা মৃত মহিউদ্দিন খান, আবুল কালাম, রোমি, পিতা: আবুল কালাম, মোঃ রবিন, মিলন, মিস্ত্রি কাদির, পিতা:- আব্দুল লতিফ, নুরজাহান বেগম স্বপ্না, পিতা: মৃত নুরুল ইসলাম, ডেইজি বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ে করেন তিনি।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেলপাড়া এলাকার এমিলির পরিবারের সঙ্গে প্রতিবেশী রতনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই জেরে রতন ও শামীম তার লোকজন নিয়ে এমিলি ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মারধর ও কুপিয়ে জখম করা হয় একই পরিবারের পাঁচ জনকে। এ সময় আমার গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, সাহিদার গলায় থাকা ভরি ওজনের স্বর্ণের চেইন, শিলার গলার চেইন এবং ৫টি মোবাইল ফোন নিয়ে যায়।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত শামীমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটা রিসিভ করেননি।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড মেম্বার জামানের কাছে জোরপূর্বক জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি নিয়ে আমি দু’পক্ষের সাথে কথা বলেছি। কিন্তু তারা কেউ আমার কথা শোনেনি। পরবর্তীতে তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!