নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার :
ষ্টাফ রিপোর্টার:
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার : জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চানমারী হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে নারী পক্ষের সহ ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মোক্তার হোসেন।
উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার, অক্ষয় নারী সংস্থার সভাপতি কাজল আক্তার,নারায়নগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নারী পক্ষের উপ প্রকল্প ব্যবস্থাপক আফসানা সেহেরী,নারী পক্ষের ভলান্টিয়ার আইরিন আক্তার, নারী পক্ষের সামান্তা আক্তার, অক্ষয় নারী সংস্থার পারভীন আক্তার, আমার সংবাদের জেলা প্রতিনিধি জোবেল হাসান রানেল,এনএএন টিভির ইমাম হাসান সুমন,দৈনিক বর্তমান দেশ বাংলার সহ সম্পাদক মোঃ রায়হান আহমেদ প্রমুখ।
কর্মশালার আয়োজন করে এনজিও প্রতিষ্ঠান নারীপক্ষ। সার্বিক সহযোগিতায় স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প।
নারীর অধিকার, অর্থনৈতিক ক্ষমতায়ন,দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সমাজে ইতিবাচক ধারণা তৈরীতে গনমাধ্যমের ভূমিকা অপরিসীম।
কর্মশালায় নারীর দক্ষতা উন্নয়ন,অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মস্থানের সুযোগ নিয়ে তথ্য ভিত্তিক প্রতিবেদন তৈরীতে উৎসাহিত করা,নারী শ্রমিক ও কর্মজীবি নারীদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্য ও ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরা,নারীর উদ্যোগ অর্জন ও দক্ষতাকে গনমাধ্যমে সম্মানজনক ও ইতিবাচক ভাবে তুলে ধরা,নারী ও শিশুর উপর সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে গনমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা করা।স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগে যুক্ত করার উদ্যোগ গুলো গনমাধ্যমে তুলে ধরা।
প্রধান অতিথি বলেন,সরকারের বিভিন্ন প্রোগ্রাম জানতে হলে সাংবাদিকদের আশ্রয় নিবেন কেননা তারা জানেন কখন কি প্রোগ্রাম হয় যা সাধারণ মানুষ জানেনা।সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যেতে পারে।




