ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ১১ নভেম্বর রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার মৃত.আলী আকবরের ছেলে মো.নিজাম সাউদ,পিলকুনি এলাকার মো.ইউসুফের ছেলে মো.সানি, ধর্মগঞ্জ এলাকার মো.হাবিবুলের ছেলে মো.সাইফুল ইসলাম পবন এবং একই এলাকার মৃত.বাদশা মিয়ার ছেলে মো.আবু বক্কও সিদ্দিক @ সেন্টু।
ফতুল্লা মডেল থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত ) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।




