নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু,টাকা তুলতে পারেনি স্বজনরা!

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু,টাকা তুলতে পারেনি স্বজনরা!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল সংলগ্ন খা বাড়ির পাশে রাজউকের অনুমোদন বিহীন নির্মানাধীন ভবনের ৪র্থ তলা হতে পড়ে নির্মাণ শ্রমিক ইসমাইলের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটলেও ভবন মালিক থানায় মামলা করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ভবন মালিক মোহাম্মদ বাহাদুর আলী আকন্দ নিহতের স্বজনদের নানান ভূল তথ্য দিয়ে লাশ তড়িঘড়ি দাফন করতে বাধ্য করেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৫ই মে দুপুর ১২ টার ফতুল্লার শাহজাহান রি রোলিং সংলগ্ন খা বাড়ি এলাকায় বাহাদুর আলী আকন্দের নির্মানাধীন ভবনে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কাগজে-কলমে সোয়া ২ শতাংশ জমি লেখা থাকলেও বাস্তবে দেড় শতাংশ জমির উপর রাজউকের অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন শাহজাহান রোলিং মিল সংলগ্ন খা বাড়ি এলাকার বাসিন্দা বজলার রহমান আকন্দের পুত্র মোহাম্মদ বাহাদুর আলী আকন্দ।
রাজউকের ভবন নির্মাণ আইন অনুযায়ী চারদিকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ভবন নির্মাণ কাজ করার কথা থাকলেও মোহাম্মদ বাহাদুর আলী আকন্দ সে আইনের ধারে কাছে না গিয়ে নিজের ইচ্ছামত ভবন নির্মাণ করতে থাকেন। এমনকি পার্শ্ববর্তী বাড়ির মালিকগণ চতুর্দিকে কিছু জমি ছেড়ে নিরাপত্তা বেষ্টনে দিয়ে ভবন নির্মাণ করতে বললে কর্নপাত করেননি। ফলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের বর্তমান সেহারচর সামাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া নির্মাণ শ্রমিক ইসমাইলকে অকালে প্রাণ দিতে হলো। রাজউকের অনুমোদন বিহীন নির্মানাধীন ভবনের ঠিকাধারী কাজ করছিলেন আব্দুল মালেক।
বাড়ির মালিক বাহাদুর আলী আকন্দ ফতুল্লা পাইলট স্কুলের শিক্ষক এবং স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার নাম ব্যবহার করে নিজের ইচ্ছা মত ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এমনকি রাজউককে বৃদ্ধাঙ্গুলি দেখাতে কার্পন্য বোধ করেনি।
অপরদিকে নির্মাণ শ্রমিক ইসমাইলের মৃত্যু হলেও তার পরিবারের সদস্যদের মামলার পরিবর্তে প্রথমে ৫০ হাজার টাকা দিতে চায় বাড়ির মালিক আকন্দ। তিনি উক্ত টাকার এক টাকাও বেশী দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন নিহতের স্বজনদের। পরে ফতুল্লা ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে তাহেরা আখি ও কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার রঞ্জু মেম্বারকে দিয়ে ১ লক্ষ টাকা দিতে রাজি হয় বাড়ির মালিক আকন্দ। এর পর নিহতের পরিবারের লোকজনকে উল্টাপাল্টা বুঝিয়ে মামলা দায়ের করতে বাধাঁ দেন।
ঈসমাইলের মৃত্যুর ক্ষতিপূরন বাবদ ১ লক্ষ টাকার একটি চেক দিলেও সে টাকা এখনো পর্যন্ত তুলতে পারেনি নিহত শ্রমিক ইসমাইলের পরিবার।
অপরদিকে রাজউকের অনুমোদনবিহীন দেড় শতাংশের উপর পাঁচতলা ভবনের চতুর্থ তলার ছাদ নির্মাণ কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে নির্মাণ শ্রমিক ইসমাইল ঘটনা স্থলে মারা যান। পরে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। ঠিকারাদার আব্দুল মালেক মুঠোফোনে জানান,নিচতলায় নিরাপত্তা বেষ্টনী দিছি। উপরে দিতে বলেছিলাম মিস্ত্রিরা না দিয়ে উপরে কাজ করছে।
সচেতন মহলের দাবি রাজউকের অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় মালো জানান,নিহতের পরিবার যদি মামলা না করেন তাহলে সেক্ষেত্রে পুলিশের কিছুই করার থাকেনা।
এ ব্যাপারে ভবন মালিক বাহাদুর আলী আকন্দের ০১৭১২২১৪২@@ মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনে রাজউক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!