ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ফতুল্লা থানা কমিটির পরিচিতি ও পল্লী চিকিৎসক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার বাদ যোহর ফতুল্লা মোস্তাফিজ সেন্টারের দ্বিতীয় তলায় ফতুল্লা জেনারেল হাসপাতালে ও ডক্টরস ডায়াগনোস্টিক ল্যাব সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পল্লী চিকিৎসক সমিতি সমিতি ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতি নারায়নগঞ্জ জেলা সভাপতি মোঃ শাহ আলম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতালে ও ডক্টরস ডায়াগনোস্টিক ল্যাব এর চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন, পল্লী চিকিৎসক সমিতি নারয়াণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আরশাদ, সহ- সভাপতি মোঃ শাহ আলম চিশতি, এস এম শাহাদাত হোসেন, মোঃ আফজাল হোসেন, মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হাসান, সার্বিক তত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দেশের প্রায় ৭০ ভাগ মানুষ পল্লী চিকিৎসকের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা গ্রহন করে থাকেন। বর্তমানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে পল্লী চিকিৎসকরা সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছেন পল্লী চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই সমিতি সব সময় অগ্রণী ভুমিকা পালন করবে।




