নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার সাংবাদিক রাতুল

ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার সাংবাদিক রাতুল

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্প্রতি হামলার শিকার হন সাংবাদিক রাফিউল ইসলাম রাতুল এর ছোট  ভাই আরিফুল ইসলাম আলিফ। ছোট ভাইয়ের হামলাকারীদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করতে যান দেশ কালবেলার ও সাবেক দেশ টিভির স্পোর্টস রিপোর্টার রাফিউল ইসলাম রাতুল। সে সময় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতেই হামলার শিকার হন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা পুলিশের সামনে রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের সামনে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী  সাংবাদিক রাতুলের ওপর পরিকল্পিতভাবে এ নৃশংস হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার সময় সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ও হেলমেট ছিনিয়ে নেয় সন্ত্রীসারা বলে জানান ভুক্তভোগী সাংবাদিক রাতুল। রাফিউল ইসলাম রাতুল বলেন, ‘প্রায় ৫০-৬০ জনের একটা দল পূর্ব-পরিকল্পিতভাবে সিন্ডিকেট গড়ে হামলাটি চালায়। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের উদ্দেশ্য ছিল মব সৃষ্টি করে আমাকে হত্যা করার। আগের মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতুলের ছোট ভাই আরিফুল ইসলাম আলিফের (১৮) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২৭ আগস্ট রাত ৯টার দিকে এ সন্ত্রাসীবাহিনী ফতুল্লা রেলস্টেশন এলাকায় হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার ঘাড়ের ডানপাশে গুরুতর জখম হয়। এ ঘটনার জেরে পরদিন নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় জীবন মিয়া (২০), রুবেল মিয়া (১৯), সাকিব (১৮), দ্বীদার (১৯) ও উল্লাস (১৯)- এই ৫ জনকে আসামি করে মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলাবাহিনী সাকিব ও রুবেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতুলকে সঙ্গে নিয়ে পুলিশ মূল আসামি জীবনকে ধরতে ফতুল্লার রেলস্টেশন এলাকায় অভিযান চালালে আগে থেকে ওৎ পেতে থাকা ৫০ থেকে ৬০ জনের সেই সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!