নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপির অফিস খুলে বিএনপি নেতার দোকান দখলের অভিযোগ

ফতুল্লায় বিএনপির অফিস খুলে বিএনপি নেতার দোকান দখলের অভিযোগ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দোকান ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যালয়ের নামে দোকান দখলের অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা রাসেলের বিরুদ্ধে। এমনকি দোকান ভাড়া না দিয়ে দিনের পর দিন দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আঃ গাফ্ফার মিয়া।

 

অভিযুক্ত কথিত বিএনপি নেতা রাসেল। ভুক্তভোগী আঃ গাফফার ফতুল্লার কোতালের বাগ এলাকার বাসিন্দা ও দোকান মালিক।

 

লিখিত অভিযোগে আঃ গাফ্ফার বলেন, ফতুল্লার কোতালের বাগ এলাকার মাদ্রাসা সংলগ্ন ও রেললাইনের পাশে আমাদের বাড়ি ও দোকান রয়েছে। অনেক দিন পূর্বে বিবাদী রাসেল আমার কাছ থেকে দুই শার্টারের একটি দোকানে মুদি দোকান চালনোর কথা বলে ভাড়া নেয়। কিন্তু তারা দোকান ভাড়া নিয়ে রাজনৈতিক অফিসের কার্যক্রম শুরু করে। এতে আমি বারংবার বাধা দিলেও তারা কর্ণপাত করেনি, উল্টো আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এছাড়া দোকান ভাড়ার কোন টাকা তারা দিচ্ছেনা। যেকারণে আমি দোকানটি ফেরত চাইলে বিবাদীগণ দোকান বুঝাইয়া না দিয়ে উল্টো হুমকি প্রদান করে। সর্বশেষ গত ২ জুন দুপুর ১২ টায় বিবাদীদের সাথে যোগাযোগ করে দোকানটি আমাকে ফেরত দেওয়ার কথা বললে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ বিষয়ে দোকানের মালিক আঃ গাফ্ফার আরও বলেন,আমার কাছ থেকে রাসেল দোকান ভাড়া নিয়ে বিএনপির কার্যালয় করেছে। বিগত এক বছর যাবত দোকান ভাড়া দেয়নি। এ কারণে দোকান ছেড়ে দেওয়ার কথা বললে ওরা বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর সাথে কথা বলতে বলে ও হুমকি দেয়। দোকান ভাড়াবাবদ তিন হাজার টাকা করে ১২ মাসে ৩৬ হাজার টাকা পাওয়া হয়েছে। সেই মার্কেটে আমাদের ৬টি দোকানের মধ্যে একটি দোকান দখল করে তারা এ কাজ করে আসছে।

 

দোকান মালিকের অপর অংশীদার আব্দুল হালিম বলেন, রাশেদ দোকান দখল করে বসে আছে। সে ভাড়াও দেয়না, দোকানের পজিসনও বুঝিয়ে দেয়না। দোকান ছাড়ার কথা বললে তিনি রিয়াদ চৌধুৃরীর কথা বলে আমাদের শাসায়। রাসেল এখন রিয়াদ চৌধুরীর সাথে বিএনপির রাজনীতি করে। অথচ এক সময়ে এই রাসেল আওয়ামী লীগের রাজনীতি করতো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

এ অভিযোগ অস্বীকার করে রাসেল বলেন, আমার বড় ভাই এই দোকানে ইট-বালুর দোকান দিয়েছিল। তবে এখনো কোন বিএনপির অফিস করা হয়নি। পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এরপর দোকান মালিক ভাড়া চেয়েছে। এই অবস্থায় বড় ভাইয়ের ব্যবসা থেকে আয়-ব্যয় হিসেব করে তাকে ভাড়ার টাকা বুঝিয়ে দেওয়া হবে। এখানো কোন ঝামেলা নেই। আর রিয়াদ চৌধুরীর নাম ব্যবহার করে হুমকি দেওয়ার বিষয়টি সত্য নয়।

 

আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমনিতে কোন রাজনীতি করিনা। আমি নিরীহ মানুষ। বিএনপির লোকজন তাদের মিটিং মিছিলে ডাক দিলে তাদের সাথে যেতে হয়। এক সময় আওয়ামী লীগের লোকজন তাদের মিছিল মিটিংয়ে ডাক দিলে সেখানেও যেতাম।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মূলত দোকান ভাড়া নিয়ে অভিযোগ উঠেছে। সম্প্রতি বাদী তার এলাকার লোকজন নিয়ে এ বিষয়ে বসে মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে। এরপরও বিষয়টি সুরাহা না হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!