জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিয়া ইসলাম নেভিনা ফতুল্লার ৬ নং ওয়ার্ড ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) থেকে প্রার্থী সামিয়া ইসলাম নাভিনা, সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলার মহিলা দল গনসংযোগ করেন।
প্রধান বক্তা হিসেবে সামিয়া ইসলাম নাভিনা উপস্থিত এলাকাবাসীর উদ্যোশ্য বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের সদস্য, খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি, জাসাস, বন্দর, নারায়ণগঞ্জ মহানগর।
সাহেদ উল্লাহ রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর, আহমেদ গাজী মুসা, সিনিয়র সহ-সভাপতি, জিসাস, ফতুল্লা থানা, মো. মুরাদ হোসেন, সভাপতি, তারেক জিয়া প্রজন্ম দল, নারায়ণগঞ্জ সদর উপজেলা।
সভায় সভাপতিত্ব করেন খোরশেদ আলম, মহানগর বিএনপি নেতা এবং সভাপতি, পঞ্চায়েত কমিটি।
সামিয়া ইসলাম নেভিনা বলেন,আমার বাবা সাবেক এমপি সিরাজুল ইসলাম সিরাজ সর্বোচ্চ ভোট পেয়ে ৯১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।আপনাদের সেবা করেছেন।আমিও চাই আপনাদের সেবা করতে।আমি আশাবাদী আমার নেতা তারুন্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য বৃন্দ আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিবেন।




