নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

ফতুল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর ভূগর্ভস্থ ফিডার লাইনের ডেড ক্যাবল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে সরকারি এই মূল্যবান সম্পদ চুরির অভিযোগ উঠেছে। অথচ বিষয়টি প্রকাশ্যে আসার পরও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তথ্যসুত্র: আমার দেশ অনলাইন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি খুঁড়ে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই ডেড ক্যাবল তুলে নিয়ে যাচ্ছে। কখনো গভীর রাতে, আবার কখনো দিনের আলোতেই প্রকাশ্যে চলছে এই চুরি। কাশীপুর ইউনিয়ন বিএনপির আরিফ মন্ডল এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভোলাইল থেকে দেওয়ার বাড়ি পর্যন্ত তার নেতৃত্বে বিএনপি নেতা মিলন, জুয়েল, জব্বার, ইমরান, চোরা হাসান, শান্ত জলিল রাতের আঁধারে মূল্যবান এই ক্যাবল চুরি করে বিক্রি করে আসছে। বিসিক শিল্প নগরীতে যুবদল নেতা আল আমিনের নেতৃত্বে চুরি হচ্ছে ক্যাবল।

জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি মুন্সিগঞ্জ-পঞ্চবটি দ্বিতীয় সড়কের নির্মাণকাজ শুরু হলে রাস্তা খোঁড়াখুঁড়ির সময় ক্যাবলগুলো দৃশ্যমান হয়। পরে ২০২৫ সালের জুন মাস থেকে কাশীপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ কয়েকজন নেতা ভেকু ব্যবহার করে ওই ডেড ক্যাবল উত্তোলন শুরু করে। শুরুতে এই ক্যাবল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে চক্রের ভেতরে সংঘর্ষের ঘটনাও ঘটে।

পরবর্তীতে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের নেতৃত্বে একটি সুসংগঠিত সিন্ডিকেট গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে নির্বিঘ্নে প্রতিদিন রাতেই ক্যাবল তুলে বিক্রি করছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় রহস্য আরো ঘনীভূত হয়েছে।

ফতুল্লা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠিয়ে ক্যাবল চুরির সত্যতা পাওয়া গেছে। কিন্তু চক্রটি অত্যন্ত শক্তিশালী ও সংঘবদ্ধ হওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, আমাদের লোকজন ঘটনাস্থলে ছবি তুলতে গেলে চক্রের সদস্যরা তাদের মোবাইল কেড়ে নিয়ে হামলার চেষ্টা করে। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তারা সেখান থেকে সরে আসে। ডেড ক্যাবল কাটতে গিয়ে সচল বিদ্যুৎ লাইনেরও ক্ষতি করা হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, আমি সম্প্রতি থানায় যোগ দিয়েছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সম্পত্তি এভাবে দিনের পর দিন লুট হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!