নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফতুল্লায় মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে শুরু করে। মিছিলটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মিছিল শেষে রাতেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান। যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনা হয়।

এ ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামও উঠে এসেছে। তার নির্দেশেই মশাল মিছিলটি আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

তবে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় ঝটিকা মশাল মিছিল করা হয় এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এ ধরনের মিছিল বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব আকস্মিক মিছিল ও স্লোগান আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে রাখার প্রচেষ্টারই অংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মশাল মিছিল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!