নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মাদকসক্ত যুবকের কান্ড: বৃদ্ধ দাদা ও চাচাকে কুপিয়ে জখম

ফতুল্লায় মাদকসক্ত যুবকের কান্ড: বৃদ্ধ দাদা ও চাচাকে কুপিয়ে জখম

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধ দাদাসহ আপন চাচা ও ফুফুদেরকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত যুবক জাবের হোসেন সৈকতসহ তার নেশাখোর বন্ধুদের বিরুদ্ধে। এমনকি, নির্যাতনের বিষয়ে মাদকাসক্ত ছেলের পরিবারকে জানানো হলে বিচারতো দূরের কথা উল্টো মাদকাসক্ত ছেলের পক্ষ হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের স্বীকার শহিদুল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকাসক্ত যুবক জাবের হোসেন সৈকতকে প্রদান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অন্যান্য আসামিরা হলো-মাদকাসক্ত যুবক সৈকতের বাবা মহিউদ্দিন হোসেন বাবু, আয়শা আক্তার এবং মজিবুরসহ অজ্ঞাত ব্যাক্তিরা।

অভিযোগে বায়োজ্যোষ্ট বৃদ্ধ শহিদুল্লা উল্লখ্য করেন, জাবের হেসেন সৈকত তার বড় ছেলের সন্তান এবং তার নাতি। তার নাতি সৈকত হচ্ছেন একজন মাদক ব্যসায়ী ও মাদকাসক্ত। প্রায় সময়েই ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত বাড়ীতে মাদকসেবী নাতি জাবের হোসেন সৈকত কিছু বহিরাগত লোকদের নিয়ে মাদকের আড্ডা বসাত। এমনকি, তার বাড়ীতে অবস্থান করে বহিরাগতদের নিয়ে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বেচাকেনা ও সেবনসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। সৈকতের এমন অপরাধ কর্মকান্ডে বাধা দিলেই বাড়ীতে ভাংচুর করে মব সৃষ্টি করে থাকে। এ বিষয়ে মাদকাসক্ত যুবক সৈকতের পরিবারকে জানানো হলে, তারা শাসনতো দূরে থাক উল্টো ছেলের পক্ষ হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে থাকেন বলেও বৃদ্ধ অভিযোগ করেন।

১২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় মাদকাসক্ত যুবক জাবের হোসেন সৈকতসহ কয়েকজন বহিরাগতদের নিয়ে তার বাড়ীতে প্রবেশ করে এবং ভাড়াটিয়া রুমের ভিতরে অনাধিকারভাবে প্রবেশ করে ইয়াবা সেবনে মত্ত থাকে। তাদের এমন কর্মকান্ডে তিনি বাধা প্রদান করেন। এতে মাদকাসক্ত যুবক ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ আপন দাদাকে মারধর করে এবং বাড়ী ভাংচুরসহ জানালা, দরজা, কাঁচের গ্লাস সহ আরো মালামাল ভাংচুর করার মাধ্যমে ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এসময় মাদকাসক্ত যুবক জাবের হোসেন সৈকতসহ তার সহযোগীরা ঘরের আলামারি ভেঙ্গে বিভিন্ন মালামাল সহ আমার ছোট মেয়ের স্বর্ণের চেইন নিয়া যায় বলেও অভিযোগে প্রকাশ পায়।

এক পর্য়ায়ে বৃদ্ধের ডাক-চিৎকারে ছোট ছেলে আশরাফ আলী, মেয়ে নাসরিন এনং সম্পাগণ এগিয়ে আসলে মাদকাসক্ত যুবক জাভের হোসেন সৈকতসহ তার সহযোগীরা তাদের উপরও হামলা চালিয়ে তার সন্তানদেরকেও গুরুতর জখম করে।

সৈকতের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার ছেলে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে উল্লেখিত সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার বলেন, মাদকাসক্ত নাতি কতৃক বৃদ্ধ দাদা এবং আপন চাচাকে নির্যাতনের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মাদকাসক্ত যুবক জাবের হোসেন সৈকতসহ তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখিত ঠিকানার বাড়ীতে সৈকত স্থায়ীভাবে বসবাস করেন না। একমাত্র মাদক সেবনের জন্যই নাকি বৃদ্ধ শহীদুল্লাহর বাড়ীতে অবস্থান নেন। মাদকাসক্ত যুবক সৈকতসহ অভিযুক্তদের দেখা মাত্রই পুলিশকে জানাতে বলা হয়েছে। আমরা দ্রুত এ নির্মম নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্থসহ বৃদ্ধের পরিবারকে সকল ধরনের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!