নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চেয়ে ডিসি বরাবর বাবু’র স্মারকলিপি

ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চেয়ে ডিসি বরাবর বাবু’র স্মারকলিপি

প্রকাশিতঃ

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে মুক্তির জন্য আইন – শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং প্রেসক্লাব – রিপোর্টার্স ইউনিটিতে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ফতুল্লা থানা কমিটির আহবায়ক সদস্য নাজমুল হাসান বাবু।

 

স্বারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার, গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান কার্যালয়, ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়, ঢাকা জাতীয় প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি, ফতুল্লা প্রেসক্লাব, এবং ওসি ফতুল্লা মডেল থানা স্মারকলিপি জমা দিয়েছেন। উক্ত স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন ফতুল্লা থানার যুব সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ হলো মাদক। মাদকের কারণে ফতুল্লা থানার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চুরি, ছিনতাই, ডাকাতি,খুন, কিশোর গেংয়ের দৌরাত্ম,মব সৃষ্টি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষ করে ফতুল্লার কিছু চিহ্নিত জায়গায় মাদকের আখড়া গড়ে উঠেছে , কিছু অসাধু ব্যক্তি নিয়মিতভাবে মাদকদ্রব্য যেমন – ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন, আফিম, প্যাথেডিন সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা থাকার কারণে ফতুল্লা মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেসব এলাকায় মাদকের বাণিজ্য গড়ে উঠেছে তার ভিতরে মাসদাইর এলাকার ঘোশেরবাগ, গাইবান্ধা বাজার, লিচু বাগান, ছোট গোরস্থান, দেওবুক মাদ্রাসা, ফারিয়ার মোড়, ফতুল্লা রেলস্টেশন, ব্যাংক কলোনি, জোরফুল রেললাইন, পিলকুনি পাঁচতলা, পেয়ারা বাগান, পথকলি স্কুল মাঠ, বেপারীপাড়া, হক রোলিং মিল, খোঁজ পাড়া, রেম্বু মিল,খাঁ বাড়ি, ইয়াদ আলী মসজিদ, তক্কার মাঠ, উকিল বাড়ি মোড়, শাহজাহান রোলিং মিল, সাহারা সিটি বালুর মাঠ, সরদার বাড়ি বৌবাজার, পাইলট স্কুল রেল লাইন, দাপা, রেল লাইন বটতলা, পাকিস্তানি খাদের পূর্ব ও পশ্চিম, লালপুর, ভিআইটি মাঠ, ইসরাফিল সরদার রোড, ফাজিলপুর, চটলার মাঠ, ডালডা রোড, বাবুরাইল রামারবাগ বিশ্বরোড, লামাপাড়া দারোগাবাড়ি, লাকিবাজার, নয়ামাটি পুলিশ ফাঁড়ির সংলগ্ন কায়েমপুর বটতলা মোড়, থেকে শিবু মার্কেট পর্যন্ত, মেট্রো গার্মেন্টস ,সুগন্ধা পরিষদ,বুড়ির মোচড়, জেলা পরিষদ, চানমারি,কাঠের পুল,ইসদাইর, সুগন্ধা, কায়েমপুর বটতলা মোড়, নম পার্ক, ট্রাক স্ট্যান্ড, বুড়ির দোকান, যাত্রা মাঠ, গাবতলী মাজার,ইসদাইর রেললাইন, সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলমান। ফতুল্লা থানা ভিত্তিক আড়াইশো মাদক ব্যবসায়ীর তালিকা করে জমা দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে । এখন দেখার পালা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন সরকার।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!