ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মাসদাইর এলাকা থেকে মুতাছির বিল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার ২৪ আগষ্ট সন্ধ্যা ৬টায় বাসা থেকে বের হয়ে মাদ্রাসা যাওয়ার পথে ছেলেটি নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ মুতাছির বিল্লাহ’র বাবা মো. হোসাইন আহমেদ ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।
বহু খোজাখুজির পরও নিখোঁজ শিক্ষার্থী মুতাছির বিল্লাহকে খুজে পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মুতাছিরকে খুজে পান তাহলে ফতুল্লা মডেল থানায় অথবা নিখোঁজের পিতার মুঠোফোনে যোগাযোগ করার অনুরোধ রইল। মুঠোফোন ন: ০১৭১৭৭৩৬৪১৫




