নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মোটা অঙ্কের অর্থে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান!

ফতুল্লায় মোটা অঙ্কের অর্থে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
বিএনপির প্রতিটি সভা সমাবেশে কেন্দ্রিয় নেতারা আওয়ামীলীগের দোসরদের দলে ভিড়াতে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও সাড়া দেশে বিএনপি ও অন্যান্য দলে আওয়ামীলীগের নেতাকর্মীরা যে কোন কিছুর বিনিময়ে হলেও দলে ভেড়ার চেষ্টা করে যাচ্ছে। কিংবা খোলস পাল্টিয়ে নতুন রপে আত্মপ্রকাশ করছেন। আর এই অনুপ্রবেশকারীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপিতে স্থানীয় নেত্রীবৃন্দ জায়গা করে দিচ্ছেন।
এমনই অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার কুতুবপুর ইউনিয়ণ ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরিশাইল্লা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
জানা যায়, আওয়ামীলীগের দোসর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এর অস্ত্রধারী সন্ত্রাসী রিয়াদ, রাফেল ও শুভর সহযোগি শিবু মার্কেট এলাকার আহম্মদকে নিজের স্বার্থ হাসিলের জন্য মোটা অংকের অর্থের বিনিময়ে বিএনপি হাইব্রিড নেতা বরিশাইল্লা জাহাঙ্গীর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন বাসায় নিয়ে ছবি তুলে দেওয়াসহ বিএনপির নেতা বানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই হাইব্রিড নেতা বরিশাইল্লা জাহাঙ্গীরের বিরুদ্ধে।
আওয়ামী লীগের দোসর আহম্মদ বিএনপি নেতাদের সাথে তুলা ছবি সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হওয়াতে বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে।এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, গত ৭ আগষ্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর বিএনপির হাইব্রিড নেতা বরিশাইল্লা জাহাঙ্গীর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাহব উদ্দিন সি এন জি পাম্প বন্ধ করে দেয়। ৮ ঘন্টা বন্ধ থাকার পরে মালিক পক্ষ মোটা অংকের অর্থ দিয়ে ও মাসিক একটা মাসোহারার মাধম্যে পুনরায় পাম্পটি চালু করে। এই বাহিনীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় জেলার প্রতিটি পাড়ামহল্লায় চাঁদাবাজি বন্ধের দাবীতে দেয়ালে পোষ্টার লাগানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, বিগত আন্দোলন সংগ্রামে জাহাঙ্গীর দলের সাথে বেইমানি করেছিল আওয়ামীলীগের দোসরদের সাথে আতাত করে এলাকায় প্রভাব বিস্তার করেছিলে। এদের দলে রাখলে ভবিষ্যতে এর জন্য কঠিন মাশুল গুনতে হবে। এসকল নেতারা শুধু দলের সাথে বেইমানি করেনি, বরং আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এ ধরনের বেইমানদের দলে যায়গা দেয়া দলের ত্যাগী নেতাকর্মীদের সাথে বেইমানির শামিল। তাই এখনি এ ধরনের বেইমানদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!