নারায়ণগঞ্জ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি
ফতুল্লায় পুত্রকে দেখতে এসে ট্রাকচাপায় বাবার মৃত্যু
গোগনগরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
রুপগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামি রুবেলের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া বোমা আতঙ্ক ব্যাগে মিললো কাপড় !
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাণিজ্যিক মৎস্য খামারে বিষপ্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে অভিযুক্ত আমীর হোসেন (৪৫) ও তার ছেলে রিমন (২২)-কে গ্রেপ্তার করা হয়।

 

মামলার বাদী ও মৎস্যচাষী মো. সালাউদ্দিন (৫২) অভিযোগ করেন, তিনি প্রায় দুই দশক ধরে ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদের পশ্চিম পাশে একটি পুকুর ইজারা নিয়ে বিভিন্ন উন্নত জাতের মাছ চাষ করে আসছেন। সম্প্রতি জমিজমা ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আত্মীয় আমীর হোসেন ও রিমনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে অভিযুক্তরা তাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই বিকেলে অভিযুক্তরা সালাউদ্দিনের বাড়ির সামনে গিয়ে তাকে ব্যবসা গুটিয়ে নেওয়া এবং পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। এর তিন দিন পর, ১৮ জুলাই স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান যে তার খামারের পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

 

ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান রুই, কাতলা, কালিবাউশ, পাঙ্গাস ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাছ মারা গেছে। পরদিন সকালে আবারও পুকুর পরিদর্শন করে আরও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মাছ মৃত অবস্থায় পাওয়া যায়। দুই দিনে মোট প্রায় আড়াই লাখ টাকার মাছ নষ্ট হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

 

বাদীর দাবি, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ১৭ জুলাই রাতের দিকে অভিযুক্তদের পুকুরের আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন। তাদের ধারণা, ওই রাতেই পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়, যার ফলে ব্যাপকহারে মাছ মারা যায়।

 

ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, দীর্ঘ ২০ বছরের পরিশ্রমে গড়ে তোলা আমার মৎস্য খামার ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

এ ঘটনায় সালাউদ্দিন বাদী হয়ে আমীর হোসেন ও রিমনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!