নারায়ণগঞ্জ সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত
ফতুল্লার ঋষি পাড়া রক্ষাকালী মন্দিরের উন্নয়নে বিএসপি’র আর্থিক সহায়তা
ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন
কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে!!
আমি সাংবাদিকদের অভিভাবক নই, আপনাদের সহকর্মী—-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের আহত ২০
আমতলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন

ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩২) হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস ও মনা (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর (৩০) ও কাওছার (৩৪)। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে আসামিরা ফতুল্লা থানার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে মায়ের আঁচল নামের নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে যায়। পরে শুভ্রকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার (৫৪) বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৪ মার্চ অভিযোগপত্র নম্বর-২৪৩ আদালতে দাখিল করেন।
এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। পরে দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৪১১/৩৪ ধারায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, শুভ্র হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুই আসামি পলাতক ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!