নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ,

ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ,

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পাঞ্চলে একটি গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশো শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কটির একপাশ অবরোধ করে রেখেছেন।
বিক্ষোভ শুরুর পর শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতরে কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পঞ্চবটি বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়।
সুলতানা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, আমাদের লাঞ্চ হয় সাড়ে ১২টায়। কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে ১১টার দিকে আমাদের কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থান করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও শিল্প পুলিশের কর্মকর্তারা আলোচনা করছেন বলেও জানা গেছে।
শামীম আরা নামে এক শ্রমিক বলেন, গত বছর থেকে কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে আসছে। গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া। বেতন না দিয়েই গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে। ডিসি, এসপি, শ্রম দপ্তর, বিকেএমইএসহ অনেকের কাছে আমরা গিয়েছি, কোনো সমাধান পাইনি। আজকে তাই সড়কে নামছি।
গত বছরের ডিসেম্বর থেকে ওই গ্রুপের কারখানা দুটিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে। গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে গ্রুপের অবন্তী কালার টেক্সের শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ক্রনী গ্রুপের অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন ধরে এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। আলোচনায় জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সবাই মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া শ্রমিক আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম গোলক ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু সাঈদ বিকেল ৩টায় জানান, আমরা এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় রয়েছি। সকালে বকেয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলেও দুপুরে একটার দিকে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বুঝিয়ে অধিকাংশ শ্রমিককে সরিয়ে দেয়। তবে এর পরেও ৪০-৫০ জন শ্রমিক অবন্তী কালারের সামনের রাস্তা অবরোধ করে বসে আছে। এদেরকে পিছন থেকে একদল ঝুট সন্ত্রাসী সহায়তা করছে। এদের উদ্দেশ্য লুটপাট করা। আমরা এদের সঙ্গে নেই।
ফতুল্লা থানার ওসি মো.শরিফুল ইসলাম জানান, শ্রমিকরা ঢাকা মুন্সীগঞ্জ সড়কের একাংশ দখল করে রাখায় গাড়ি ধীরগতিতে চলছে। ২০ শতাংশ শ্রমিক এখনো বকেয়া পায়নি। আমরা চেষ্টা করছি বুঝিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরানোর।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!