নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সাবেক ছাত্রদল নেতা সাইদুরের কান্ডে এলাকায় ক্ষোভ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ফতুল্লায় সাবেক ছাত্রদল নেতা সাইদুরের কান্ডে এলাকায় ক্ষোভ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

প্রকাশিতঃ

‎ফতুল্লা প্রতিনিধি

এবার ক্ষমতার দাপটে একটি এলাকার নাম পাল্টে দিতে ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছে স্থানীয় বিএনপির নেতারা । এমন ঘটনায় গত কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে ।

ঘটনাটি ঘটেছে  নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর কামাল বাজার এলাকায়।

চাঞ্চল্যকর এমন পুরো এলাকার নাম পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে ফুসে উঠেছে বৃদ্ধ কিশোর যুবকসহ সকলেই।

এলাকার নাম পাল্টাতে এবং প্রভাব বিস্তার করতে সাবেক ছাত্রদল নেতা সাইদুরসহ একটি ভূমিদস্যূ সিন্ডিকেটের লোকজন কামাল বাজার এলাকাকে মধ্য নরসিংপুর নাম করন করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন পুরো এলাকার অনেকেই।

ভূমিদস্যূ সাইদুর সিন্ডিকেট জোরপূর্বকভাবে দীর্ঘদিন যাবৎ কামাল বাজার কে মধ্য নরসিংপুরের আওতায় আনতে এলাকার শান্তিপ্রিয় সকলকে নানাভাবে হুমকিও দিচ্ছে। যার কারণে কামাল বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

একদিকে সাইদুরসহ তার ভূমিদস্যূ সিন্ডিকেটের দৌড়াত্ম অপরদিকে পুরো কামাল বাজার এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মাঝে রয়েছে আতংকের চিহ্ন ।

ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ এলাকার কামাল বাজার এলাকা টি মধ্য নরসিংপুর হিসেবে নামকরন করতে সাইদুর ও তার বাহিনী নিয়ে বৃহস্পতিবার কামালবাজার এলাকায় মহড়া দিয়ে আতংকের সৃষ্টি করে । জোড়পূর্বক এই কামাল বাজারের নাম পাল্টে ফেলতে এবং মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।

অথচ যুগের পর যুগ যাবৎ কামাল বাজারবাসী নিজেদেরকে চর কাশিপুর এলাকা হিসেবে পরিচয় দিয়ে বসবাস করছে। এলকাবাসী বিএনপির এই নেতা সাইদুরসহ তার বাহিনীর কোন হুমকি ধামকিকে তোয়াক্কা না করে যেই নামে পরিচয় দিয়ে আসছে সেই নামে বহাল রাখতে সোচ্চার অবস্থানে রয়েছে।

এলাকাবাসী জানায়, চর কাশিপুর কামাল বাজার এলাকায় একটি মসজিদ নির্মান করে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে সাইদুর ও তার লোকজন। আর এমন ঘটনায় কামাল বাজারবাসী আপত্তি করেন এই নামকরণে। কামাল বাজার এলাকা হলো চর কাশিপুর এলাকা হিসেবে পরিচিত। তারা কোন ভাবে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাদের ভোটার আইডি কার্ডে চর কাশিপুর লেখা রয়েছে। হঠাৎ করে সাইদুর গংরা কামাল বাজার এলাকায় প্রভাব বিস্তার করতে মধ্য নরসিংপুর এলাকার আওতায় নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমন ঘটনায় কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির কাশিপুর সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর জানান, কামাল বাজার এলাকা চর কাশিপুর হিসেবে পরিচিত। এটাকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে সাইদুর ও তার লোকজন। এলাকার নাম পরিবর্তন করে কি ধরনের ফায়দা লুটতে চাইছে আমার বোধগম্য নয়। কামাল বাজারবাসী তারা যেই নামে পরিচয় দিতে চায় সেই নামে পরিচয় দিবে। কেউ নাম পরিবর্তন করতে পারবে না।

কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী বলেন, কামাল বাজার নিয়ে চর কাশিপুর ও মধ্য নরসিংপুর নাম নিয়ে ঝামেলা চলছে শুনেছি। আগামী সোমবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।

কামাল বাজার এলাকার অনেকেই বলেন,  যুগের পর যুগ যাবৎ এই এলাকায় বাড়ি করে বসবাস করে আসতেছি। আর পূর্ব থেকেই জেনে আসছি এই এলাকার নাম চর কাশিপুর কামাল বাজার। এই নামে আমরা পরিচয় দিয়ে আসছি এবং চর কাশিপুর হিসেবে আমাদের ভোট হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র চর কাশিপুর দেয়া রয়েছে। হঠাৎ করে সাইদুরসহ তার বাহিনী কামাল বাজারকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে দৌড়ঝাপ চালাচ্ছে। কোন উদ্দেশ্যে কিসের লাভে তারা নাম পরিবর্তন করতে চাইতে বুঝতে পারছি না। আমরা এমন ঘটনায় চরমভাবে ক্ষুব্দ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাইদুর বাহিনীর এমন কর্মকান্ডে।

এমন ঘটনায় সাইদুর রহমানকে একাধিক বার ফোন করা হলেও মুঠোফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!