নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক

ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। দুই বছর পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি স্ত্রী মনিরা বেগম (২১) পাঁচ বছরের কন্যা নাফিসাকে নিয়ে হাজীগঞ্জে বাস করতেন। একই ভবনের চতুর্থ তলায় থাকতেন তার শ্বশুরশাশুড়ি।

স্ত্রীর দাবি : রাত আড়াইটায় স্বামীকে ফাঁস দিতে দেখেন

মনিরা বেগম জানান, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্বামীর সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় স্বামীস্ত্রীর মধ্যে কথাকাটাকাটিও হয়।

মনিরার দাবি, রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ পেয়ে তিনি জেগে দেখেনতার ওড়না দিয়ে জানালার গ্রিলে ফাঁস দিয়ে ঝুলছেন নিজাম উদ্দিন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামায়। তবে হাসপাতালে নেওয়ার কথা উঠলেও নিহতের বড় ভাই স্বজনরা তা করতে দেননি বলে তিনি জানান।

পরিবারের অভিযোগ: মরদেহে ছিল রক্ত, আত্মহত্যা নয়

নিহতের বড় ভাই মইনুদ্দিন দাবি করেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিছানায় ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নাকমুখে রক্ত দেখা যায়। তাদের সন্দেহ, এটি আত্মহত্যা নয়, বরং অন্য কোনো কারণ থাকতে পারে। পরে তারা পুলিশে খবর দিলে ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ বলছেঘটনা রহস্যজনক

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি প্রথম দৃষ্টিতে রহস্যজনক হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যাতা জানতে আমরা নিহতের পরিবার, স্ত্রী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়দের মধ্যে নানা জল্পনা

একই ভবনে শ্বশুরশাশুড়ির অবস্থান, দাম্পত্য কলহ, স্ত্রীপরিবারের বর্ণনার অসামঞ্জস্য মরদেহে রক্ত পাওয়ার কথাসহ বিভিন্ন বিষয়কে ঘিরে এলাকাজুড়ে আলোচনাসমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ তদন্তের ফলাফলের দিকে এখন সবার দৃষ্টি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!