নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে
মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর শামীম হোসেন নামের এক ইজিবাইকচালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির ফারুক হোসেন খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শামীম হোসেন (৩৫) শরীয়তপুর জেলার গোসাইরহাট রানীশাহ গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। আহত ময়ূরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। তাদের তিন শিশুসন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, শামীম ও তার স্ত্রী ময়ূরী বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।

আজ সকাল ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে দরজার সামনে ময়ূরীকে গলায় ছুরিকাঘাত করেন। পরে বাড়ির বাইরে যান ময়ূরী। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শামীম।

এ সময় শামীমের মা পাশের ঘর থেকে এসে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ময়ূরীকে ঢাকা মেডিক্যালে এবং শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত শামীমের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর এক ছেলে ফাহিম (১০) দুই মেয়ে ফাতেমা (৪), ফিরিস্তা (১) আছে। কী কারণে শামীম এ ঘটনা ঘটিয়েছে কিছুই বলতে পারেননি তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুস্থ হলে কারণ জানা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!