নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার কুতুবপুরে ইমরান-লিমন ও নাঈমের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা-ছিনতাই-ডাকাতি!

ফতুল্লার কুতুবপুরে ইমরান-লিমন ও নাঈমের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা-ছিনতাই-ডাকাতি!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার কুতুবপুরে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভাব হয়েছে ইমরান ও লিমন বাহিনী। এই দুই সহোদয়ের বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে কুতুবপুরবাসী। দুই ভাইয়ের নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এবং মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এসবের নিয়ন্ত্রণ করছেন ইমরান ও লিমনের ভাতিজা কিশোর গ্যাং লিডার নাঈম এমন অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির সময় মুখোশ, ধারালো অস্ত্র ও রশিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে ফতুল্লা দাপাইদ্রাকপুরস্থ এস,বি ফিলিং স্টেশনের পিছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নং পিলারের পূর্ব পার্শ্বের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা।
আটককৃত সকলেই ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী ইমরান ও লিমনের ভাতিজা নাঈম গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো ফতুল্লা পাগলা (মেলেটারির বাড়াীর ভারাটিয়া) শানু হাওলাদারের ছেলে জনি(২২),পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ীর ভাড়াটিয়া শাহ আলমের ছেলে মো. আল মামুন(২৭), পাগলা বৈরাগি বাড়ীর কুদ্দুস মিয়ার ছেলে মো. মিন্টু(২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর ছেলে মো. মোমেন(১৯) ও বৌ বাজারের মুখলেছের ছেলে মো. রাজিব(১৯)।
এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
ভুক্তভোগীরা জানায়, লিমন-ইমরান নিজের কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকশ উঠতি বয়সের যুবকদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায়। নানা ধরনের অপরাধ সংগঠিত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
লিমন-ইমরান অয়ন ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়র পরিচালনা করছে এমন অভিযোগ এলাকাবাসীর।
এই বাহিনীর সদস্যদের কাছে কুতুবপুরের শাহী বাজার, বৌবাজার,রসুলপুর, আমতলা,পাগলা রেললাইন, নুর বাগেরমকয়েক হাজার মানুষ জিম্মী হয়ে পরেছে।
এই বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংসদ শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।
স্থানীয়রা জানায়, দুই ভাই ইমরান ও লিমনের ভাতিজা নাঈমের বিরুদ্ধে একাধিক ফতুল্লা মডেল থানায় অভিযোগ মামলা থাকলেও রহস্যজনক কারণে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। এতে করে কুতুবপুরের সাধারণ মানুষ তাদের এই বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়ছে। তারা প্রতিনিয়ত ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ফিটিং বাণিজ্যসহ একাধিক অপরাধ করে চলছে।
এই বাহিনী প্রায় সময়ই কুতুবপুর বৌবাজার, শাহী বাজার,রসুলপুর, আমতলা এলাকায় কিশোর অপরাধীদের নিয়ে স্বশস্ত্র মহড়া দিয়ে থাকে।
এসব এলাকার অপরাধের জগৎ নিজের নিয়ন্ত্রণে রাখতেই তাদের এমন মহড়া নিয়মিত রুটিনে পরিনত হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগী মহলের।
এলাকাবাসী জানায়, লিমন, ইমরান, নাঈম বিশাল বাহিনী নিয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে। তাদের নেতৃত্বে রয়েছে কয়েকশ কিশোর অপরাধী। এসব সন্ত্রাসীদের কাছে সবাই জিম্মি হয়ে পরেছে। উঠতি সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এমনকি থানায় অভিযোগ হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে অনেকে নির্যাতনের শিকার হয়েও মুখ বুঝে সহ্য করে আসছে।
এলাকার অপর একটি সূত্র জানায়, শুধু অয়ন ওসমানের নাম ব্যবহার করে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে এই বাহিনী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!