নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার তক্কারমাঠে ভূমিদস্যু ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

ফতুল্লার তক্কারমাঠে ভূমিদস্যু ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কারমাঠ এলাকায় মোঃ শামীমের জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যু মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে মোঃ শামীম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রবিবার (৩ মে)লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মৃত: সাহাব উদ্দিন, মাতা- শাহিদা বেগমের পুত্র মোঃ শামীম সাং- পূর্ব শিয়াচর উল্লেখ করেন,বিবাদী মোঃ ইউসুফ আলী পিতা- মৃত: আজমত আলী,রেহেনা বেগম স্বামী- মোঃ ইউসুফ আলী, উভয় সাং- দাপা ইদ্রাকপুর ফতুল্লা থানাধীন শিয়াচর মৌজাস্থিত সি.এস ও এস.এ- ৮০, আর,এস- ২৩০, জমির পরিমাণ- ১৩ শতাংশ যাহা সাব-কবলা দলিল নং-১৩৫৭, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৫৮, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৫৯, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৬০, তারিখ- ২৬/০১/২০২৩ ইং মোতাবেক আইয়ুব আলী গংদের নিকট থেকে আমি জসিম মল্লিক এবং মনিরা সুলতানা গং সাব কবলা মূলে ক্রয় করে ভোগ দখলে নিয়োজিত আছি। সম্পত্তি ক্রয় করার পর থেকেই আমি সরকারী সমস্ত খাজনাদী পরিশোধ করে আসছি। পরবর্তীতে আমি ০৭ শতাংশ জমি আমাদের নিজ নিজ নামে নামজারী করি। অবশিষ্ট ০৬ শতাংশ নিয়া সরকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল বরাবরে একটি মিস কেস করি। যাহার নং-২৪৮/২৫। উক্ত মামলাটি চলমান আছে। উক্ত বিবাদীদ্বয় আমার ক্রয়কৃত সম্পত্তির পাশে ২২৯ দাগে ১৩ শতাংশ জমি ক্রয় করিয়া ২২৯ দাগেই তাহাদের নিজ নিজ নামে নামজারী করে। যাহা আমাদের দাগ এবং চৌহদ্দির সাথে কোন মিল নাই। কিন্তু তারপরও ১নং বিবাদী আমার ক্রয়কৃত ২৩০ দাগের সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দিয়া জোর পূর্বক আমার ২৩০ দাগের সম্পত্তি দখলের বিভিন্ন চেষ্টা ও পায়তারা চালাইতে থাকে। এযাবৎকাল উক্ত বিবাদীদ্বয় আমার ২৩০ দাগের সম্পত্তি নিয়া আমাকে হুমকি ধামকি অব্যাহত রাখিয়াছে। তারই ধারাবাহিকতায় গত ইং- ০১/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমি আমার উক্ত ২৩০ দাগের সম্পত্তিতে গেলে ১ ও ২নং বিবাদীদ্বয় আমাকে সম্পত্তিতে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীদ্বয় এরূপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাদীদ্বয় যেকোন সময় আমার ২৩০ দাগের সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করিতে পারে নতুবা আমার বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।
জমির মালিক মোঃ শামীম সাংবাদিক সম্মেলনে বলেন,অত্র এলাকার চিহ্নিত ভূমিদস্যু ইউসুফ আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকবার থানায় অভিযোগ ও জিডি করা হয়।বসতে বললেও বসেনা। বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বিচার দেয় ইউসুফ আলী। অভিজ্ঞ আইনজীবী সহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা কাগজপত্র বিশ্লেষণ করে ইউসুফ আলীর কাগজে সমস্যা দেখতে পেয়ে উভয় পক্ষকে মিলে যেতে বলেন। কিন্তু ইউসুফ কারো কথা না শুনে থানায় অভিযোগ দেয়। থানার দারোগা কাগজপত্র পর্যালোচনা করে ইউসুফ আলীর কাগজপত্রে সমস্যা দেখতে পান। মুলত ইউসুফ আলী ২২৯ দাগের জমির মালিক। দখল করে আছে ২৩০ নং দাগের জমি। শামীম ডিসি, এসপির হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!