নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার দাপা এলাকায় জমজমাট মাদক ব্যবসা!! ( ফলোআপ )

ফতুল্লার দাপা এলাকায় জমজমাট মাদক ব্যবসা!! ( ফলোআপ )

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কম ধারাবাহিকভাবেই ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মাদক বিক্রেতাদের নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আসছে। সেই অনুসন্ধানী সংবাদে ক্রমেই বেড়ে চলছে উক্ত এলাকার মাদক বিক্রেতাদের নানাবিধ তথ্যাদি। তবে উক্ত এলাকাসহ আশপাশে যেভাবে মাদকের ভয়াবহতা বেড়ে চলছে এতে সকল বয়সী মানুষগুলো ক্রমে মাদকাসক্ত হয়ে পড়ছেন এবং মাদক সেবনের টাকা জোড়ার করতে গিয়ে চুরি,ছিনতাইসহ ছোট-বড় অনেক অপরাধের সাথে যুক্ত হচ্ছেন মাদক সেবীরা। তবে পুলিশের নিরবতা,নিয়মিতভাবে মাসোহারা গ্রহন,কথিত বিএনপি নেতাদের শেল্টার প্রদান এবং বিশেষ কিছু ব্যক্তিদের টাকার বিনিময়ে ম্যানেজ করেই নাকি এ সকল এলাকাগুলোতে মাদকের প্রবনতা দিনের পর দিন বেড়েই চলছে বলে জানান স্থানীয়রা।

তারা আরও জানান,ফতুল্লা থানাধীন মাদকের সবচেয়ে গুরুত্বপুর্ন পয়েন্ট হচ্ছে রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো। এ সকল এলাকাগুলো পুরুষের পাশাপাশি নারী মাদক ব্যবসায়ীরাও এগিয়ে চলছে দূর্বার গতিতে। দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে শরমী ও তার স্বামী সম্রাটের পাশাপাশি রিপন কাজির মেয়ে সোনিয়া, সোনয়ার ভাই মিলন কাজি,মৃত ডাকাত লিপুর স্ত্রী পারভীন, সুমনের স্ত্রী আল্পনা হলেন অন্যতম। এ সকল নারী মাদক ব্যবসায়ীরা গাজাঁ ও হেরোইনের ব্যবসা করছেন। তারা আরও জানান,গতসপ্তাহে প্রশাসনের হাতে সোনিয়া কাজির মা গ্রেফতার হয়েছিলেন। তবে সেদিনের অভিযানের সংবাদ টের পেয়ে সচতুর সোনিয়া কাজি আগেই বাসা ত্যাগ করে ফেলেন। তবে তারা জানান,সোনিয়া মুলত এখানে থাকেন না। থাকের কুতুবপুর এলাকাতে আবার অনেকে বলেন,সোনিয়া কাশিপুর এলাকাতে ভাড়া থাকেন আর এখানে অবস্থান কওে মাদক বিক্রি কওে থাকেন।

তাদের মতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ও রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো যেন মাদকের হটস্পটে পরিনত হয়েছে। আর এ মাদক নির্মূল কিংবা নিয়ন্ত্রনে থানা পুলিশ কিংবা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যেন কোন ব্যবস্থাই নিচ্ছেনা। যার ফলে বেড়েই চলছে মাদকের প্রবনতা এবং মাদকাসক্তরা মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে চুরি-ছিনতাই এমনকি হত্যাকান্ডের মত জঘন্যতম ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করছেনা। ফতুল্লার দাপা এলাকায় মাদক বিক্রি করা যেন একা নয় পুরো পরিবারকে নিয়েই মাদক বিক্রিতে মত্ত হয়ে উঠেছে অনেক পরিবার। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাকাত শহিদের মেয়ে শরমী এবং তার স্বামী স¤্রাট। কথিত রয়েছে যে ডাকাত শহিদের পরিবারের প্রতিটি সদস্যই সমাজের ঘৃনিত সকল অপরাধের সাথে যুক্ত রয়েছেন। শরমীর বাবা ডাকাত শহিদ এবং একভাই ডাকাত আজামীর ও অপরভাই আসিফ সেও একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা।

স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায় যে,শরমীর সাবেক স্বামী ইসদাইর এলাকার অন্যতম মাদকের ডিলার ছিলেন প্রয়াত শামীম। মাদক সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে শামীম নিহত হওয়ার কয়েকমাস পরেই সেই ইসদাইর এলাকার আরেক চিহিৃত মাদক বিক্রেতা সম্রাটকে বিয়ে করে এ শরমী। সম্রাট-শরমী জুটি বর্তমানে দাপা ইদ্রাকপুর ও আশপাশ এলাকাতেই প্রকাশ্যে মাদক বিক্রি করছে। স্থানীয়রা আরও জানান, শরমী পরিবারের পারিবারিক ঐতিহ্যই হচ্ছে সমাজের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা। যার ফলে পিতা ও ভাই ডাকাতির করলেও ছোটভাই আসিফকে দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইও করে থাকে বলে জানান তারা। আর শরমী নিজে এবং বর্তমান স্বামী সম্রাটও সরাসরি মাদক ব্যবসার নিয়ন্ত্রন রয়েছেন। তারা দাবী করে বলেন, পিতা ও একভাই জেলে থাকলেও বর্তমানে শরমী তার স্বামী সম্রাট এবং ছোটভাই আসিফকে নিয়ে তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছেন অনায়াসে। কারন পুলিশের বাধা নেই রয়েছে স্থানীয় নেতা ও বিশেষ ব্যক্তিদের আর্শীবাদ। তারা আরও জানান, শরমীর বর্তমান স্বামী সম্রাটের বিরুদ্ধেও রয়েছে কয়েক বছর আগে ইসদাইর এলাকার রুবেল হত্যাকান্ডে জড়িত থাকার ঘটনা। রুবেল হত্যা মামলায় শরমীর স্বামী মাদক বিক্রেতা সম্রাট এজাহারনামীয় ১৩ নং আসামী। এছাড়াও বিভিন্ন মামলায় সম্রাটের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টও রয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। তাই অনতিবিলম্বে শরমী ও তার স্বামী সম্রাটকে দ্রুত গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।

স্থানীয়দের মতে, দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে এবং ডাকাত আজমীরের বোন শরমীকে এখন অন্যতম মাদক সম্রাজ্ঞী বলা চলে। ইসদাইর এলাকার অন্যতম মাদক ব্যবসয়ী প্রতিপক্ষের হাতে নিহত শামীমের স্ত্রী ছিলেন এ শরমী। শামীম হত্যাকান্ডের পর সম্রাট নামে আরেক মাদক বিক্রেতাকে বিয়ে করেন এ শরমী। সম্রাটের বাড়ি ইসদাইর এলাকাতে হলেও সে এখন শশুরবাড়িতে বসবাস করে স্ত্রী শরমীর সাথে নিজেও মাদক ব্যবসা করছেন সম্রাট। তারা আরও বলেন,ডাকাত শহিদের পুরো পরিবারটিই মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এক কথায় পরিবারের প্রতিটি সদস্যর শরীরে যেন অপরাধের রক্তজোয়ার বইছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলা ডাকাত শহিদ ও তার ছেলে আজমীর জেলে থাকলেও তাদের অপকর্ম যেন পিছিয়ে নেই।

স্থানীয়রা আরও জানান,কিছু অর্থলোভী পুলিশ সদস্য,তাদের সোর্স এবং বিশেষ কিছু কর্তাকে ম্যানেজ করে দূর্দান্ত গতিতে শরমী চালিয়ে যাচ্ছে মাদকের সাম্রাজ্য। এলাকাতে নেই পুলিশী অভিযান এবং নেই স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নেই কোন তদারকি যার ফলে বেপরোয়াভাবেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শরমীগং।

তারা আরও বলেন,৫ই আগষ্টের ছাত্র জনতা আন্দোলনে স্বেরাচারী সরকারের পতনের পর বাংলার আকাশে উদিত সূর্য দেখে অনেকেই শান্তির বাতাস গায়ে লেগেছে ভাবলেও তা যেন হয়ে উঠেনি। সাধারন মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ভাগ্য পরিবর্তন হয়েছে মাদক ব্যবসায়ী,কিছু অর্থলোভী পুলিশ ও নামধারী কিছু বিশেষ মানুষের।

স্থানীয়রা অনতিবিলম্বে দাপা এলাকার অন্যতম নারী মাদক সম্রাজ্ঞী শরমী ও তার স্বামী সম্রাটসহ সকল মাদক বিক্রেতাদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর প্রতি সদয় আহবান জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!