স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ আরাফাত নগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান আলহাজ্ব আবুল হাশেম মাতবরের সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টায় আরাফাত নগর সমাজ কল্যান সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন, আরাফাত নগর সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুজ্জামাম প্রধান।
মোঃ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনায়েতনগর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারন সম্পাদক গাজী হাবিবুর রহমান, সমাজসেবক জুলহাস মাদবর,সমাজসেবক রবিউল ইসলাম, মোঃ চুন্নু মিয়া, হাবিবুর রহমান হবি, আনিসুর রহমান আনিস, নারায়নগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল,সাংবাদিক সেলিম আহম্মেদ প্রমুখ।
আরাফাত নগর সমাজ কল্যাণ সংঘ, আরাফাত নগর বাইতুল জামাত জামে মসজিদ ও ধর্মগঞ্জ সিদ্দিকিয়া জামে মসজিদ কমিটির যৌথ উদোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,যারা মাদক বিক্রি করে এবং সেবন করে তাদের তালিকা প্রনয়ন করে অভিবাবকদের আগে জানানো হবে।তারা যদি মাদক বিক্রেতা ও সেবনকারীদের মাদক সেবন ও বিক্রি করা হতে বিরত রাখতে ব্যর্থ হয়।আমরা মাদক প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করবো।প্রয়োজনে প্রশাসনকে জানাবো।কোন অবস্থায় আরাফাত নগরে মাদক সেবন ও বিক্রি করতে দেয়া হবেনা।
মাদক নির্মূলে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।




