নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার পঞ্চবটীতে পাগলা হামিদের সাম্রাজ্যে এখন অভির নিয়ন্ত্রনে!

ফতুল্লার পঞ্চবটীতে পাগলা হামিদের সাম্রাজ্যে এখন অভির নিয়ন্ত্রনে!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার এনায়েতনগর পঞ্চপটি এলাকার এক নয়া মুর্তিমান আতংকের নাম সারজিল আহম্মেদ অভি। ফতুল্লার শিল্পনগরী এনায়েতনগর ইউনিয়নের রাজনীতিতে অভি পরিচিত মুখ না হলেও তার রাজনীতির সার্টিফিকেট চাচা কিং মেকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
জানা যায়, বাবা প্রয়াত নুর মোহাম্মদ হলেও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ভাতিজার পরিচয়ে বেশি পরিচিত তিনি। কেউ বাবার নাম জানতে চাইলে আগে চাচা মোহাম্মদ আলীর পরিচয় দিয়ে থাকেন। কিং মেকার মোহাম্মদ আলীর নামে প্রভাব বিস্তারে ভাগিনা ফরিদ, সুমন, রনি, ভাতিজা হাজী রিপন, চেয়ারম্যান লিটনকেও ছাড়িয়ে গেছেন সারজিল আহম্মেদ অভি।
এনায়েতনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হলেও ব্যানার ফেস্টুনে নিজের ছবি দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ বিভিন্ন পদ পদবী ব্যবহার করে নিয়ন্ত্রণ করছেন এনায়েতনগর ইউনিয়নের অপরাধ মুলক কর্মকান্ড।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, তার রয়েছে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী, এই বাহিনী দিয়ে নিয়ন্ত্রন করছে যমুনা ও মেঘনা তেলের ডিপোর চোরাই তেল সিন্ডিকেট, এনায়েতনগর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ছোট, বড় গার্মেন্টসের জুট সেক্টর। জোড়পূর্বক জমি দখলের কন্ট্রাক সহ কেউ বাড়ি নির্মান করতে হলে এই সিন্ডিকেটকে দিতে হয় মোটা অংকের চাঁদা। এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় মাদক ব্যবসা ও জুয়ার আসর নিয়ন্ত্রনেও সেল্টার দিচ্ছেন সারজিল আহম্মেদ অভি ও তার সন্ত্রাসী বাহিনী ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আমি আমার সারা জীবনের অর্জিত সঞ্চয় দিয়ে ছোট্র একটি বাড়ি নির্মান করার জন্য কাজ শুরু করেছিলাম। সেখানে অভি ও তার সন্ত্রাসী বাহিনী এসে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়, তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে সে বাড়ির কাজ করতে দেবে না। আমি তার বাবার বন্ধু পরিচয় দেওয়ার পরও সে মানেনি বাড়ি নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে।
অভিযোগে আরও জানা যায়, আওয়ামী দোসর পঞ্চবটী চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগতের গড ফাদার কারাবন্দী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদের সাম্রাজ্য এখন অভির দখলে। চাঁদনী হাউজিংয়ের বাসিন্দাদের সুত্রে জানা যায়, ৫ ই আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের ক্যাডার পাগলা হামিদ গ্রেফতার হলে চাঁদনী হাউজিংয়ে প্রভাব বিস্তার শুরু করেন সারজিল আহম্মেদ অভি। এখানে জমির প্লট বেচা কেনা করলে, কেউ নতুন বাড়ি নির্মান করলে অভিকে দিতে হয় মোটা অংকের চাঁদা। চাঁদনী হাউজিংয়ে অবস্থিত রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান বেষ্ট স্টাইল গার্মেন্টস থেকে জোড় পুর্বক জুট নামিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে অভির বিরুদ্ধে। শুধু তাই নয়,চাদঁনী হাউজিংয়ের বেশীরভাগ বাড়িতেই রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। বিগত সময়ে পাগলা হামিদ সেই টাকা নিলেও বর্তমানে পটপরিবর্তনের সাথে সাথে সেই অবৈধ গ্যাস সংযোগ বাবদ প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে এ অভি। নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ২৩০২ এর পঞ্চবটি শাখা কমিটির সাধারণ সম্পাদক হয়ে পঞ্চবটি ট্রাক, বাস, সিএনজি, অটো ষ্ট্যান্ড থেকে অভির চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এখান থেকে দুরপাল্লার যত গাড়ি চলাচল করছে তা পুরোটাই রয়েছে অভির নিয়ন্ত্রনে। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন এ অভি।
এ ব্যাপারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসির সরকারের শাসন আমলে আমরা দলের প্রতি অনুগত হয়ে সরকার প্রতিটা আন্দোলন কর্মসুচীতে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। তখন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি অথবা অংগ সংগঠনে সারজিল আহম্মেদ অভি নামে কোনো অস্তিত্ব ছিল না। ফ্যাসিষ্ট সরকারের জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছি। এলাকা ছেড়ে পালিয়ে ছিলাম, চরম দুঃসময়ে অতিবাহিত করেছি, দল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করিনি, দল এখনও ক্ষমতায় আসেনি কিন্তু সারজিল আহম্মেদ অভির মত নব্য বিএনপির নেতারা দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে এটা সত্যিই দুঃখ জনক।
আমরা চাই সন্ত্রাসী যে দলেরই হোক তাকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে অভিযুক্ত সারজিল আহমেদ অভি’র ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। আমি এখনও পর্যন্ত কোন জায়গা থেকে চাদাঁ তুলিনি বা কেউ বলতে পারবেনা। চাদঁনী হাউজিংয়ে এখনও পর্যন্ত পাগলা হামিদের লোকজন গ্যাসের টাকা তুলছে। তাদের এ অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করাতে চাইলে কোন সাংবাদিক পাগলা হামিদের বিরুদ্ধে লিখতে চায়না। পাগলা হামিদ নাকি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে মাসে ৭ হাজার টাকা দেয় এ জন্য কেউ তার বিরুদ্ধে নিউজ করতে চায়না। তাছাড়া প্রতিটা সাংবাদিক নাকি তার কাছ থেকে টাকা পায়। রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান বেষ্ট স্টাইল গার্মেন্টস থেকে ঝুট নামানোর বিষয়ে তিনি বলেন,মালিকের সাথে যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ভাইয়ের সর্ম্পক ভাল থাকার সুবাদে তিনি তাকে বলে দিয়েছেন মালামালগুলো যেন আমাদেরকে দেন। সেই সুবাদে টাকার বিনিময়ে তা সংগ্রহ করি। প্রয়োজনে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আপনি তদন্ত করে দেখেন প্রকার প্রমান পান কিনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!