নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার সব খাল পলি জমে ভরাট, প্রশাসনের উদাসীনতায় এলাকাবাসীর বিক্ষোভ

ফতুল্লার সব খাল পলি জমে ভরাট, প্রশাসনের উদাসীনতায় এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
মে মাস থেকেই সচরাচর আমাদের দেশে বৃষ্টিপাতের শুরু অথচ প্রতিবছর বৃষ্টির মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার পানি নিষ্কাশনের জন্য খালগুলো সংস্কার করা হয়।
কিন্তু এ বছর প্রশাসনের উদাসীনতায় বর্ষাকাল আসার আগে থেকেই ফতুল্লার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুধু তাই খোদ সদর উপজেলা পরিষদের চারপাশের রাস্তাঘাটই ময়লা পানিতে ডুবে আছে।
কারণ উপজেলা পরিষদের পাশের খালগুলো পলি জমে ভরাট হয়ে আছে- অথচ নির্বিকার বসে আছেন সদরের ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও প্রকল্প পরিচালক।
এসব খাল ভরাট হয়ে পড়ায় আশপাশের এলাকায় ঘরবাড়ি থেকে পয়ঃ নিষ্কাশনের বর্জ্য পর্যন্ত এখন খালে এসে পড়তে পারছে না। এসব নোংরা পানি এখন এলাকার রাস্তাঘাটে জমে ভয়ানক বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাইনবোর্ড থেকে শুরু করে শিবু মার্কেট পর্যন্ত লিংক রোডটির দুই পাশ ও ডিএনডির খাল এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।
অথচ প্রশাসনের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। নতুন জানেনই না একাজ তার দায়িত্বের মধ্যে পড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে দ্রুত পানি নিস্কাশনের জন্য খাল সংস্কারের দাবিতে সদর উপজেলার আশপাশের এলাকার মানুষ রোববার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।
বিক্ষোভ সমাবেশে এলাকার লোকজন, সদর থানার ইউএনও জাফর সাদিকের বিরুদ্ধে খাল সংস্কারের ব্যাপারে চরম উদাসীনতার অভিযোগ করেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের আশপাশের লোকজন ইউএনওর কার্যালয়ে গেলেও তার সঙ্গে দেখা করতে পারেননি তারা। তার পিএস জানিয়েছেন, ইউএনও ‘স্যার’ এখন গরুরহাটের ইজারা নিয়ে ব্যস্ত।
সদরের ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন এলাকাবাসী। উপজেলা পরিষদের গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তিনি (ইউএনও) যে জনগণের সেবক সে কথা ভুলে গিয়ে এখানে তিনি নিজেকে রাজা হিসেবে জাহিরে ব্যস্ত। স্থানীয় লোকজন কোন সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি বিরক্ত হন। এলাকাবাসী এ ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
দেশের গুরুত্বপূর্ণ এ নারায়ণগঞ্জ সদর উপজেলায় একজন চৌকস, মেধাবী ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ ইউএনও চান এলাকাবাসী এবং দ্রুত ফতুল্লার গুরুত্বপূর্ণ খালগুলোর তলানিতে জমে থাকা পলি সরিয়ে জলাবদ্ধতা দূর করার দাবি জানান।
খাল পরিস্কারে কোনো উদ্যোগ নিয়েছেন কি-না জানতে চাইলে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ফতুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি খাল আগে পরিস্কার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। তবে, কোন পাঁচটি খাল, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!