নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
“ফতুল্লার সেই দূর্ধর্ষ আওয়ামী লীগার শরীফ ভোল পাল্টে এখন বিএনপিতে”

“ফতুল্লার সেই দূর্ধর্ষ আওয়ামী লীগার শরীফ ভোল পাল্টে এখন বিএনপিতে”

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
অপরাধীরা যে বহুরূপী, মুহূর্তে মুহূর্তে পরিচয় পাল্টায়, আবার কখনো স্বার্থের জন্য নিজের বাবার নামও পাল্টায় এমনটা প্রমাণ করলেন ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী শরীফ হোসেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানান অপরাধ সাম্রাজ্য পরিচালনা সহ নানা অপকর্ম করতো এই শরীফ ।
এবার গার্মেন্টসের জুটসহ সকল সাম্রাজ্য হাতিয়ে নিতে প্রকাশ্যে আওয়ামীলীগ থেকে পল্টি দিয়ে নতুন নাটক মঞ্চায়ন করেই যাচ্ছে শরীফ ও তার সাঙ্গপাঙ্গরা।
অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ নেতা শাহ নিজাম ও ফাইজুল এবং আজমেরী ওসমানের সহযোগী আমিরের সাথে সাইনবোর্ড এলাকায় ছাত্র -জনতার উপর হামলা চালায় শরীফ। এমন ঘটনায় শরীফের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ৩টি,সিদ্ধিরগঞ্জ থানায় ২টি সহ ৫ টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও শরীফের বিরুদ্ধে মাদক,চাঁদাবাজি,ভূমিদস্যুতা,অস্ত্র সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার বিচার কার্য চলমান রয়েছে।
এলাকাবাসী জানান, ছাত্র জনতা হত্যার একাধিক মামলার আসামী শরীফ বৃহস্পতিবার বিকেলে লামাপাড়া নয়ামাটি এলাকায় হঠাৎ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ব্যানারে সভা করেন।
এতেই এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। কয়েকদিন আগেও যিনি নারায়ণগঞ্জের আওয়ামীলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীদের সাথে শহর ও শহরতলী দাঁপিয়ে বেড়িয়েছেন তিনি এখন ভোল পাল্টে বিএনপি নেতা বনে গেছেন।
ব্যবসায়ীরা জানান, শরীফ বিএনপি নেতা বনে যাওয়ার মুল কারন হলো নয়ামাটি এলাকার কয়েকটি গার্মেন্টসের ঝুট সেক্টরসহ মাদক ও এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা। আর ঝুটের জন্য শরীফ এখন মরিয়া হয়ে উঠেছে। প্রতিদিন দলবল নিয়ে ইউরোটেক্সসহ বিভিন্ন গার্মেন্টসে মহড়া দিচ্ছে। হুমকি দিয়ে গার্মেন্টসের ঝুট দাবি করছে। এভাবে দলবল নিয়ে মহড়া দিলে মালিক ও শ্রমিকরা আতংকে থাকেন। ব্যবসায়ীদের দাবি অবিলম্বে শরীফকে গ্রেপ্তার করা হউক।
স্থানীয় বিএনপি নেতারা জানান, শরীফদের মতো সন্ত্রাসীদের জন্যই বিএনপির নেতাকর্মীদের নিয়ে সমালোচনা হয়। বিএনপিতে কারা শরীফকে ছত্রছায়া দেয় তাদের বিষয় খোঁজ খবর নিয়ে শীর্ষ নেতাদের অবহিত করা হবে।
এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.আব্দুল বারী ভূইয়া বলেন, শরীফ বিএনপির কেউনা। আওয়ামী লীগের অনুচর। বিএনপির পরিচয় দিয়ে কোন অপকর্ম করলে বাইন্ধা আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!