নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানা বিএনপিতে অর্থ দিয়ে দ্বন্দ্বের অবসান!

ফতুল্লা থানা বিএনপিতে অর্থ দিয়ে দ্বন্দ্বের অবসান!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে চলমান দীর্ঘদিনের বিভেদ ভুলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নব গঠিত কমিটিতে স্বাক্ষর করায় স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য। দলীয় কর্মসুচী পালনে অমিল হলেও স্বার্থে হাসিলের বেলায় তাদের চমৎকার মিল। স্বার্থ আর অর্থের কাছে এসব নেতাদের দ্বন্দ্ব কচুপাতার পানির মত।
ফতুল্লা থানা বিএনপির কমিটি গঠনের শুরু থেকেই সভাপতি শহিদুল ইসলাম টিটু আর সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভুইয়ার মধ্যে চলমান ছিল অভ্যন্তরিন রাজনৈতিক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারনে দুই ভাগে বিভক্ত ছিল ফতুল্লা থানা বিএনপির রাজনৈতিক কার্যক্রম। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিগুলো ফতুল্লা থানা বিএনপির প্রভাবশালী দুই নেতা পালন করতেন আলাদা ভাবে। বর্তমানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু কর্মসুচী পালন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার আর সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূইয়া সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের ব্যানারে। কোন স্বার্থে ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও সাধারন নিজেদের মধ্যে বিভাজন ভুলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির কমিটি স্বাক্ষর করলেন সাধারণ নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। হঠাৎ করে নজরুল ইসলাম প্রধানকে সভাপতি ও মতিউর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে এ নিয়ে খোদ বক্তাবলীর ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভের সাথে বলেন,শুধুমাত্র টাকার জন্য আজকের এ কমিটি। যদি তাই না হতো তাহলে আহবায়ক কমিটির কাউকে না জানিয়ে রাতের আধারে এ কমিটি গঠন করা হতোনা।
এদিকে রবিবার বিকেলে নগরীর বাংলা ভাবন কমিউিনিটি সেন্টারে এায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কর্মসুটি অনুষ্ঠানেও বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি নিয়ে প্রশ্ন তোলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবির মামুনসহ বেশ কয়েকজন নেতা। তবে থানা বিএনপির সভাপতি সাধারন সম্পাদককে দীর্ঘদিন পর একই মঞ্চে দেখে অনেক নেতাকর্মীরাই হতবাক। তাহলে কি কমিটি দেয়ার অন্তরালে টাকাটাই মুখ্য বিষয় ছিলো এমনটাই প্রশ্ন একে অপরকে করতে দেখা যায়।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মো.হাসান আলী জানান, আমাদের আহবায়ক কমিটি বিলুপ্ত না করেই এ কমিটি অনুমোদন থানা বিএনপির সভাপতি-সেক্রেটারী। কিভাবে অনুমোদন দিলেও তাও আমাদের অজানা। কারন নতুন এ কমিটির অনুমোদক সর্ম্পকে আমরা আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব অবগত নই। আপনারা দেখছেন এ বিষয়ে পত্র-পত্রিকায় অনেক লেখা লেখি হচ্ছে। কাউকে না জানিয়ে রাতের আধারে কমিটি অনুমোদন এ বিষয়ে জেলা বিএনপি কিংবা কেন্দ্রে কোন অভিযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের অনেকেই তো জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে চিঠি দিয়েছে। তবে ইউনিয়নের কমিটি নিয়ে কেন্দ্রে অভিযোগ করাটা কেমন দেখা যায়না। তাছাড়া যদি কেউ কেন্দ্র অভিযোগ দেন তাহলে সেটা তার বিষয়।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক আহবায়ক সুমন আকবরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা বিচ্ছিন্ন করে দেন।
তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের জানান,রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, স্বার্থের জন্য যেমন নিজেদের বিভেদ সৃষ্টি মাধ্যমে একে অপরের প্রতি কাঁদা ছোঁড়াছুঁড়ি যেমন সহজ প্রথা ঠিক তেমনি অর্থের আগমনে দ্বন্দ্ব নিরসন করে ঐক্যের সৃষ্টি তেমন কঠিন নয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!