নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা বাজারে গ্রীন এন্ড ক্লিনের ডাষ্টবিন যেন দোকানীদের বিষফোড়া!

ফতুল্লা বাজারে গ্রীন এন্ড ক্লিনের ডাষ্টবিন যেন দোকানীদের বিষফোড়া!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রীন এন্ড ক্লিন প্রজেক্টের উদ্দ্যোগে ফতুল্লা বাজারে নির্মিত ডাষ্টবিনটি যেন বাজারে অবস্থানরত ব্যবসায়ীদের জন্য বিষফোড়ায় রুপধারন করেছে। ডাষ্টবিনে থাকা ময়লাগুলো প্রতিদিন অপসারন না করার ফলে ময়লার র্দুগন্ধে সকলকে নাভিশ^াস করে তুলেছে।
সরেজমিনে মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে গিয়ে ফতুল্লা বাজারে নবনির্মিত ডাষ্টবিনটি ময়লায় পরিপুর্ন। সেখানে রক্ষিত ময়লার গন্ধে মানুষের পেটে থাকা নাড়িভুড়িকেও নাড়িয়ে তুলছে। ডাষ্টবিনের পাশে অবস্থানকারী কয়েকজন দোকানী জানান,জেলা প্রশাসক ও ইউএনও স্যার যে উদ্দ্যোশে এখানে এটি নির্মান করেছেন তা ব্যর্থ করে তুলতে উঠেপড়ে লেগেছে বাজার সমিতির লোকজন। ডাষ্টবিনে ফেলানো ময়লাগুলো প্রতিদিনের ময়লাগুলো প্রতিদিন অপসারনের কথা থাকলেও এখানে যে ময়লাগুলো দেখা যাচ্ছে তা গত ১০দিন আগের। আর ডাষ্টবিনে থাকা ময়লার গন্ধগুলো শুধু আমরা নই পাশে থাকা ইউনিয়ন ভুমি অফিস ও ফতুল্লা মডেল থানা পর্যন্ত পৌছাচ্ছে। বাজার সমিতির দ্বায়িত্বে থাকা নেতারা প্রতিদিন আমাদের কাছ খাজনা আদায় করছে অথচ ডাষ্টবিনে রক্ষিত ময়লাগুলো অপসারনের কোন ব্যবস্থা নিচ্ছেনা। আর এ ময়লার গন্ধে আমাদের পেটের সমস্যা দেখা দিচ্ছে।
তারা আরও বলেন,নদীকে দূষনমুক্ত রাখতে এবং চারপাশের পরিবেশ সুন্দর ও আবর্জনা মুক্ত রাখতেই ডিসি ও ইউএনও মহোদয় ভাল উদ্দ্যোগ নিয়েছেন এবং ময়লা ফেরার জন্য এখানে ডাষ্টবিনটি তৈরী করেন। কিন্তু প্রতিদিনের ময়লা প্রতিদিন নয় বরং সপ্তাহ/১০দিন ডাষ্টবিনে ময়লা পড়ে থাকলেও তা অন্যত্র ফেলার কোন বন্ধোবস্ত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বাজার সমিতির নেতৃবৃন্দরা। যার ফলে অনেক ব্যবসায়ীরা আবার বাজারের পিছনের অংশে সিড়ি-ঘাটলার সামনেই ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষের একঘেয়েমী মনোভাবের কারনে।
এ বিষয়ে ফতুল্লা বাজার সমিতির সাধারন সম্পাদক হাজী মো.রহমতউল্লাহ’র মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এখানে ডাষ্টবিনে ফেলানো ময়লাগুলো কিভাবে কার মাধ্যমে অপসারন করা হবে তা নির্ধারন কেউ করেনি। তবে আমি আগামীকাল ইউএনও ম্যাডামের সাথে দেখা করবো এবং এটা নিয়ে কি করা যায় তা জানবো। তাছাড়া বাজারের প্রতিটি দোকানীকে বলা হয়েছে ময়লা অপসারনের জন্য টাকা প্রতিটি দোকানীকে দিতে হবে এবং তাতে তারা রাজিও হয়েছেন। আমরা অচিরেই এ সমস্যা সমাধান করে ফেলবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!