নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ) ফতুল্লা মডেল থানা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) মো. হাসিনুজ্জামান, দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মান্নান,পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন, অপারেশন (ওসি) মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।




