নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে দেবরের ধর্ষণের বিচার চাইতে গিয়ে শ্বশুর বাড়ির লোক জনের নির্যাতনের শিকার হয়ে আগুনে দগ্ধ হয়েছেন জাকিয়া আক্তার মীম নামে এক গৃহবধূ। এ ঘটনায় এদিন রাতেই স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ২নং মাধবপাশা এলাকার বাসিন্দা মোঃ সেলিমের সঙ্গে প্রায় ১০ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক জাকিয়া আক্তার মীম (২৪)-এর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্বামীর ছোট ভাই মোঃ হানিফ একাধিকবার জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ৬ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে মাধবপাশা এলাকায় তাদের বাড়িতে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় হানিফ কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়।
পরবর্তীতে গৃহবধূ বিষয়টি তার স্বামী, শাশুড়ি ও ননদদের জানিয়ে বিচার চাইলে তারা উল্টো তাকে মারধর করে এবং বিষয়টি চেপে যেতে চাপ দেয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার জের ধরে ৮ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী সেলিম, দেবর হানিফ, শাশুড়ি শিউলী বেগম ও দুই ননদ দুলালী বেগম এবং আয়েশা বেগম মিলে তাকে বাড়িতে আটকে মারধর করে। এক পর্যায়ে শাশুড়ির নির্দেশে ননদরা তাকে ধরে রাখে এবং স্বামী গ্যাস লাইট দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার বুক, পেট, স্তন, গলা, মুখ ও ঠোঁট আগুনে ঝলসে যায়।
পরে অভিযুক্তরা চিকিৎসার কথা বলে তাকে বন্দর ঘাট এলাকায় রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে গত ১২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বন্দর ঘাট থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ির স্বজন রেশমা আক্তার বাদী হয়ে বন্দর থানায় স্বামী, দেবর, শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!