নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মাসোহারার বিনিময়ে আমানকে ছাড়? বির্তকে ওসি ও বিএনপির শীর্ষ নেতারা!
ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি ক্লাস পার্টি উদযাপন
বক্তাবলীতে আওয়ামী দোসর জাকির মেম্বার অধরা!
 সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’
পেশাগত দক্ষতার স্বীকৃতি পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য
বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা
ঝুট বন্টন নিয়ে অনিয়ম: জাহাঙ্গীরের মাষ্টারমাইন্ডে ওরা সুবিধাবাদী!
প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ – খোরশেদ
ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত 
আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী
শামীম ওসমান-সালাম-ওহিদের ছায়া ছেড়ে আমান বিএনপিতে, দায়সারা বক্তব্যে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন!
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আলমের যাবজ্জীবন কারাদন্ড
রাজ্জাক-লিপু ইস্যু: অগ্নিকান্ডের মামলাকে ঘিরে রিয়াদ-রনি’র দ্বন্দ!
এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে গিয়াসউদ্দিন মডেল স্কুল!
৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!
মধ্যরাতে সাইনবোর্ডে অনাবিল বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
Next
Prev
প্রচ্ছদ
মাসোহারার বিনিময়ে আমানকে ছাড়? বির্তকে ওসি ও বিএনপির শীর্ষ নেতারা!

মাসোহারার বিনিময়ে আমানকে ছাড়? বির্তকে ওসি ও বিএনপির শীর্ষ নেতারা!

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে সারাদেশে পুলিশ তৎপর থাকলেও নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিরুদ্ধে ভিন্ন চিত্রের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, থানা পুলিশের অভিযানে নিচের সারির কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও প্রভাবশালী নেতাদের ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রের অভিযোগ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মদনপুরের আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার না করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয়দের একাংশের দাবি, মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে তাকে গ্রেপ্তারে অনীহা দেখাচ্ছেন ওসি জামাল উদ্দিন।

 

অন্যদিকে, নিজের ওপর আসা দায় এড়াতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার ওপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় এক যুবদল নেতা অভিযোগ করেন, “আমান উল্লাহ আমান আওয়ামী লীগ করা সত্ত্বেও পুলিশ কেন তাকে ধরছে নাÑএর কারণ একটাই, তার কাছ থেকে টাকা পেয়েছে, এজন্য ধরে না।”

 

‎আমান উল্লাহ আমানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নিয়ে মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন বলেন, “আওয়ামী লীগের দোসর জেনেও বিএনপির শীর্ষ নেতারা তাকে শেল্টার দিচ্ছে।” শীর্ষ নেতাদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “সেদিন তো মদনপুরে প্রোগ্রামে দেখেছেন স্টেজে কারা বসা ছিল? তার বিষয়ে তো সবাই জানে, কেউ কিছু বলছে না। আমরা তো ছোট মানুষ, চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই।”

 

‎একই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠু বলেন, “কী বলব ভাই, দুঃসময়ে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি; ঘরে ফিরে আসতে পারব কি না গ্যারান্টি ছিল না, তখনও রাজপথ ছাড়িনি। এখন সুসময়ে কাজকর্ম করবÑকিন্তু দুঃসময়ে বের হয়েছি, সুসময়ে বের হই না। মদনপুরে কাগজে-কলমে বিএনপি, কিন্তু হাকিকতে (বাস্তবে) আওয়ামী লীগÑএটাই বাস্তবতা। এখানে যাই কিছু করি না কেন, আপনি আমার লোক হলে ভালো, না হলে নাউজুবিল্লাহ। আপনি এখান থেকেই বুঝে নেন।”

 

এ বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামালউদ্দিন মুঠোফোনে বলেন, বিএনপির মিছিল মিটিং করছে। বিএনপির লোকদের সাথে থাকে। বিএনপির লোক তিনি কাগজ কলম দেখাচ্ছে। স্কুলের মিটিংয়ে আসছে কারো সাথে হাত মিলাইলে কি সে আওয়ামী লীগ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!