নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী
শামীম ওসমান-সালাম-ওহিদের ছায়া ছেড়ে আমান বিএনপিতে, দায়সারা বক্তব্যে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন!
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আলমের যাবজ্জীবন কারাদন্ড
রাজ্জাক-লিপু ইস্যু: অগ্নিকান্ডের মামলাকে ঘিরে রিয়াদ-রনি’র দ্বন্দ!
এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে গিয়াসউদ্দিন মডেল স্কুল!
৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!
মধ্যরাতে সাইনবোর্ডে অনাবিল বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আলমের যাবজ্জীবন কারাদন্ড

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আলমের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. আলম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি রহিম মার্কেট এলাকার একটি টিনশেড বাড়ির দ্বিতীয় কক্ষ থেকে ফেনসিডিল বিক্রির খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আলম। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) উপধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। আসামি আলমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!